Bhangar: ভাঙড় কি একটু ‘রিস্ক’ হয়ে গেল? অভিষেকের সঙ্গে দেখা করে শওকত বললেন…

West Bengal Assembly Election 206: শওকত মোল্লা জানান, অভিষেককে তিনি নিজেই ভাঙড় থেকে লড়ার কথা বলেছেন। যেহেতু নওশাদ এই কেন্দ্রের বিধায়ক, অনুমান করা হচ্ছে, এই কেন্দ্র থেকেই এবার ফের লড়তে পারেন তিনি। তাই শওকতকে প্রশ্ন করা হয়, তাঁর কাছে কি ভাঙড় একটু ঝুঁকির হয়ে গেল?

Bhangar: ভাঙড় কি একটু রিস্ক হয়ে গেল? অভিষেকের সঙ্গে দেখা করে শওকত বললেন...
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2026 | 5:27 PM

কলকাতা: রাজনৈতিক দিক থেকে চর্চায় থাকা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভাঙড়। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে লড়েই এই কেন্দ্র থেকে জয়ী হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। এবার এখনও পর্যন্ত ওই কেন্দ্রে আইএসএফ প্রার্থী ঘোষণা করেনি ঠিকই, তবে তৃণমূল এবার কেন্দ্র বদলে ভাঙড়ে টিকিট দিয়েছে নওশাদকে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ভাঙড় ঘিরে জল্পনা শুরু হয়েছে। বুধবার শওকত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসায় সেই জল্পনা বাড়ে আরও।

এদিন অভিষেকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে শওকত স্পষ্ট বললেন, “চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ভাঙড় জিতবই।” তাঁর দাবি, অভিষেককে তিনি নিজেই ভাঙড় থেকে লড়ার কথা বলেছেন। যেহেতু নওশাদ এই কেন্দ্রের বিধায়ক, অনুমান করা হচ্ছে, এই কেন্দ্র থেকেই এবার ফের লড়তে পারেন তিনি। তাই শওকতকে প্রশ্ন করা হয়, তাঁর কাছে কি ভাঙড় একটু ঝুঁকির হয়ে গেল?

শওকত বলেন, “আমরা সারাবছর মানুষের সঙ্গে থাকি। পাঁচ বছরে কোনও উন্নয়ন করতে পারেনি আইএসএফ। তাই এই আত্মবিশ্বাস থেকে মনে হচ্ছে, মানুষ উন্নয়নের পাশে থাকবে।” আরাবুল ইসলামের দলত্যাগকেও কোনও গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি শওকতের। ক্যানিং পূর্বের বিদায়ী বিধাক বলেন, “আরাবুল নেই, কাইজার নেই। এদের গুরুত্ব দিচ্ছি না। এদের বাদ দিয়ে ২০২৪-এ জিতেছি। আরাবুল কাইজারের সঙ্গে কর্মী নেই।”

নওশাদকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেন শওকত মোল্লা। তিনি বলেন, “নওশাদ একজন ক্রিমিনাল। ও আমাদের দলের চারটে ছেলেকে খুন করিয়েছে। নওশাদ ধর্ষণে অভিযুক্ত। কেস চলছে। নওশাদকে হারাবো। এটা আমার চ্যালেঞ্জ।”

Follow Us