West Bengal Election 2026: ফের বঙ্গে মোদী-অমিত শাহ, জোর প্রচার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে

West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রার্থীদের সমর্থনে তিন জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বনগাঁয় প্রথম সভা, ছাতনায় দ্বিতীয় ও পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃতীয় সভা রয়েছে। ইতিমধ্যেই একের পর সভা থেকে বঙ্গ জয়ের সংকল্প নিয়ে হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। তৃণমূলকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন মোদীর ডেপুটির।

West Bengal Election 2026: ফের বঙ্গে মোদী-অমিত শাহ, জোর প্রচার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে
ভোট বঙ্গে জোর প্রচার বিজেপির Image Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 12, 2026 | 5:52 AM

Assembly Election 2026 News Updates in Bengali: বঙ্গে মেগা ভোটের প্রচারে মোদী-অমিত শাহ। আজ তিন জেলায় তিন জনসভা প্রধানমন্ত্রীর। পূর্ব বর্ধমানের কালনায় রয়েছে মোদীর প্রথম সভা। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে রয়েছে মোদীর দ্বিতীয় সভা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রয়েছে তৃতীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকালে বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে রোড শো করতে পারেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Apr 2026 11:32 AM (IST)

    প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমোও

    এদিন দুপুরে বড়জোড়া বিধানসভার তৃনমূল প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বড়জোড়ার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহর সমর্থনে এদিন গঙ্গাজলঘাটি থেকে অমরকানন পর্যন্ত রোড শো করার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর।

  • 11 Apr 2026 11:20 AM (IST)

    জোরকদমে চলছে শাহি সভার প্রস্তুতি

    এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পৌঁছাবেন বাঁকুড়ার রামসাগরের মাঠে। সেখানে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে সভা করবেন অমিত শাহ। সেখানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ওন্দার সভা সেরে এদিন ছাতনায় পৌঁছাবেন অমিত শাহ। ছাতনার এথানি ময়দানে দ্বিতীয় সভা করার কথা অমিত শাহর। ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ন মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন অমিত শাহ।

  • 11 Apr 2026 11:06 AM (IST)

    বঙ্গে ১২টি কর্মসূচিতে যোগী

    এক ডজন কর্মসূচিতে ভোট বঙ্গে প্রচার যোগী আদিত্যনাথের। আগামীকাল রবিবার পাত্রসায়ের আর কাঁথিতে কর্মসূচি করার কথা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত যা স্থির হয়েছে, এই বঙ্গে ১২টি কর্মসূচিতে অংশ নেবেন ভারতে হিন্দুত্বের পোস্টার বয়। এখন দেখার বাংলায় এসে কী বার্তা দেন যোগী। 

  • 11 Apr 2026 11:05 AM (IST)

    তিন সভা শাহের 

    দক্ষিণবঙ্গে প্রার্থীদের সমর্থনে তিন জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বনগাঁয় প্রথম সভা, ছাতনায় দ্বিতীয় ও পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃতীয় সভা রয়েছে। ইতিমধ্যেই একের পর সভা থেকে বঙ্গ জয়ের সংকল্প নিয়ে হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। তৃণমূলকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন মোদীর ডেপুটির।  

Follow Us