West Bengal Election 2026 Highlights: ভাঙড়ে শওকত বনাম নওশাদ? সব নজর সোমবার দুপুরে

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: বেশি সংখ্যক লোকের জমায়েত চলবে না। পুলিশ-প্রশাসনকে তৈরি থাকতে হবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে। এসেছে এমন নির্দেশ। খবর সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পুরোদমে। এখনও পর্যন্ত কত বিবেচনাধানী নামের নিষ্পত্তি হয়েছে? কত বাকি? কী জানাচ্ছে কমিশন? কবে বের হতে পারে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট?

West Bengal Election 2026 Highlights: ভাঙড়ে শওকত বনাম নওশাদ? সব নজর সোমবার দুপুরে
পবিত্র করের বাড়ির সামনে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 23, 2026 | 12:13 AM

Assembly Election 2026 News Updates in Bengali:  অবশেষে কাটতে চলছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে জটিলতা। আগামী ২৩ মার্চ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তার আগে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে সব জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ। বেশি সংখ্যক লোকের জমায়েত চলবে না। পুলিশ-প্রশাসনকে তৈরি থাকতে হবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে। এসেছে এমন নির্দেশ। খবর সামনে আসতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পুরোদমে। এখনও পর্যন্ত কত বিবেচনাধানী নামের নিষ্পত্তি হয়েছে? কত বাকি? কী জানাচ্ছে কমিশন? কবে বের হতে পারে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট?

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Mar 2026 12:11 AM (IST)

    ISF: সোমবার ISF-র প্রার্থী তালিকা ঘোষণা, ভাঙড়ে প্রার্থী নওশাদই?

    • সোমবার বেলা ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করবে আইএসএফ।
    • সূত্রের খবর, ভাঙড় থেকে লড়তে পারেন নওশাদ সিদ্দিকী।
    • ক্যানিং পূর্ব থেকে লড়তে পারেন আরাবুল ইসলাম।
    • আমডাঙা থেকে বিশ্বজিৎ মাইতি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

     

  • 22 Mar 2026 04:52 PM (IST)

    EC: নির্বাচন কমিশনের দুই কর্মীকে ‘মার’

    • রাত পোহালেই সাপ্লিমেন্টারি তালিকা। তার আগে রাজ্যের যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলাশাসক, পুলিশ সুপারদের কড়া নির্দেশ দিয়েছে রাজ্য।
    • আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে।
    • তার মধ্যেই নির্বাচন কমিশনের দুই কর্মীকে গাড়ি ছেতে নামিয়ে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে।
    • জানা যাচ্ছে, সরকারি দেওয়ালে প্রার্থীর নাম লিখে প্রচার করেছিল তৃণমূল। কিন্তু তা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে। সেই দেওয়াল মুছেছিলেন কমিশনের দুই কর্মী। তার জেরেই মারধর বলে অভিযোগ।
  • 22 Mar 2026 04:51 PM (IST)

    Maniktala: মানিকতলায় তাপস-সুপ্তি মুখোমুখি

    • জমজমাট রবিবাসরীয় প্রচার। আজ রাস্তায় শাসক-বিরোধীর হেভিওয়েটরা।
    • তার মধ্যেও হল সৌজন্য বিনিময়।
    • প্রচারে বেরিয়ে মুখোমুখি মানিকতলার বিদায়ী বিধায়ক সুপ্তি পাণ্ডে বিজেপি প্রার্থী তাপস রায়।
    • এদিন মেয়ে শ্রেয়ার জন্য প্রচারে রাস্তায় নেমেছিলেন সুপ্তি। পথে দেখা হয়ে যায় বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। এক সময়ের সতীর্থ তাঁরা।
    • তাই সৌজন্য বিনিময়ও হল।
  • 22 Mar 2026 01:50 PM (IST)

    Nandigram: পবিত্র করের বাড়ির সামনে ‘চোর’ স্লোগান

    • নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ি সামনে দাঁড়িয়ে ‘চোর চোর’ স্লোগান
    • উত্তপ্ত নন্দীগ্রামের বয়াল এলাকা
    • একসময়ে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন পবিত্র কর, এখন তাঁরই বিপক্ষে।
    • নন্দীগ্রামে রবিবারই সভা করেন শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকেই কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, যাতে তাঁরা বিপক্ষে প্রার্থীদের উদ্দেশে কোনও মন্তব্য না করেন।
    • কার্যত তাঁর এই বার্তা দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই পবিত্র করের বাড়ির সামনে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা।
  • 22 Mar 2026 12:30 PM (IST)

    নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শোরগোল শিলিগুড়িতে

    • গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি নিয়েই প্রচারে বোরো চেয়ারম্যান। ক্যামেরা দেখে সাফাই নিয়ম জানি না।
    • গতকালই আধিকারিকদের পরামর্শ উপেক্ষা করে পুরনিগমে গিয়ে আস্থায়ী কর্মিদের নিয়ে টিক টু নেয়র করেছিলেন তৃনমূল প্রার্থী গৌতম দেব। এবার এদিন প্রার্থীর প্রচারে দেখা মিলল পুরনিগমের গাড়ির।
    • এদিন ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে যান গৌতম দেব। সেখানেই হাজির ছিলেন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান।  শুরু হয় মিছিল। মিছিলের পিছন পিছন যাছিল পুরনিগমের গাড়িও। তাতে সরকারি বোর্ড আছে।
  • 22 Mar 2026 11:21 AM (IST)

    গৃহস্থের রান্নাঘরে ঢুকে রুটি বেলে ভোট চাইলেন TMC প্রার্থী

    ভোট এলেই কত কিছুর দেখা মেলে। প্রার্থীরা বাড়ি-বাড়ি যান, কথা বলেন, আশ্বাস দেন সাধারণ মানুষের সমস্যা মেটাবেন।

    কখনও প্রতিশ্রুতি মেলে, কখনও প্রতিশ্রুতি থেকে যায় পরের নির্বাচনের জন্য। তবে আর যাই হোক, ভোটের আগে কে কতটা অভিনব প্রচার করতে পারেন নজর থাকে সেই দিকেই।

    যেমন পুরশুড়াতে গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন সেখানকার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি।

    বিস্তারিত পড়ুন: গলায় সাদা ফুলের মালা, গৃহস্থের রান্নাঘরে ঢুকে রুটি বেলে ভোট চাইলেন TMC প্রার্থী, বললেন, ‘একটু যদি উপকালে আসতে পারি..’

  • 22 Mar 2026 10:46 AM (IST)

    BJP-TMC: বালিতে বিজেপিতে ধস

    • বালিতে বিজেপিতে ধস। এবার বালিতে সঞ্জয় সিংকে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। কিন্তু নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে তীব্র ক্ষোভ।
    • বালি, বেলুড়, লিলুয়া থেকে প্রায় শতাধিক পদ্ম কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাতে নিয়েই এখন জেলার রাজনৈতিক মহলে জোরদার চর্চা। বালির তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রর হাত ধরেই তাঁরা ভিড়লেন ঘাসফুল শিবিরে।
  • 22 Mar 2026 09:57 AM (IST)

    বাড়িতে থেকে তুলে নিয়ে ক্লাবে ঢুকিয়ে মার, আলমবাজারে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ

    ভোটের আগে ব্যাপক গোষ্ঠী-কোন্দল বরাহনগরে। দলের কর্মীকেই বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

    বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবের ভিতরে ঢুকিয়ে মার। ভোটের আগে প্রার্থী সায়ন্তিকার কেন্দ্রে তুমুল অশান্তি। দলের অন্দরের এই ঘটনা পরবর্তীতে নির্বাচনের রেজাল্টের উপর পড়বে না তো? উঠছে প্রশ্ন।

    ঘটনাটি ঘটেছে বরাহনগর আলমবাজারের। সেখানেই প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। জানা যাচ্ছে, বরাহনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমবাজার বিএসএফ ক্যাম্প এলাকায় ছোট্টু মোহলি নামে এক তৃণমূল নেতা কর্মীদের নিয়ে প্রার্থীর পতাকা লাগানোর কাজ করছিলেন।

    বিস্তারিত পড়ুন: বাড়িতে থেকে তুলে নিয়ে ক্লাবে ঢুকিয়ে মার, আলমবাজারে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধেই

  • 22 Mar 2026 09:45 AM (IST)

    অদিতিকে টক্কর দিতে প্রচারে তরুণজ্যোতি

    • রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি সকাল সকাল বেরিয়ে পড়লেন ভোট প্রচারে।
    • বাগুইআটি বাজার থেকে প্রচার শুরু করে বাগুইআটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাল সাড়া পাচ্ছেন বলে জানান।
  • 22 Mar 2026 09:43 AM (IST)

    SIR in Bengal: সোমে প্রথম, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট কবে বের হতে পারে?

    • কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল সোমবার বিকালে প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। শুক্রবার দ্বিতীয় তালিকা বের হতে পারে।
    • কমিশন সূত্রে খবর, ২০ মার্চ ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখনও নিষ্পত্তি বাকি প্রায় ৩৩ লক্ষ।
    • কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ কেসের নিষ্পত্তি হচ্ছে। সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পর নাম বাদ কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করা যাবে আবেদন। আপিল করতে হবে ট্রাইবুনালে। 
Follow Us