AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB CM Suvendu Adhikari: কলকাতায় বাসভবন বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কোথায় থাকবেন?

Suvendu Adhikari New Address in Kolkata: কলকাতায় একটা ফ্ল্যাট রয়েছে শুভেন্দু অধিকারীর। এতদিন কলকাতায় এলে ওই ফ্ল্যাটেই থাকতেন। তবে, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ঠিকানা বদলাতে চলেছে। তাহলে কবে থেকে কোথায় থাকবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

WB CM Suvendu Adhikari: কলকাতায় বাসভবন বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কোথায় থাকবেন?
শুভেন্দু অধিকারীImage Credit: Meta AI
| Edited By: | Updated on: May 11, 2026 | 8:38 AM
Share

কলকাতা : বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (West Bengal New CM Suvendu Adhikari) বাসভবন বদলাতে চলেছে। এতদিন তিনি ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু, এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal New CM)। বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তারপর থেকেই প্রশ্ন উঠছিল কলকাতায় কোথায় থাকবেন তিনি? তাঁর পৈতৃক বাড়ি কাঁথিতে। কলকাতায় অবশ্য একটা ফ্ল্যাট রয়েছে। এতদিন কলকাতায় এলে ওই ফ্ল্যাটেই থাকতেন। তবে, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ঠিকানা বদলাতে চলেছে। তাহলে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী?

কোথায় থাকবেন শুভেন্দু অধিকারী?

সূত্রের খবর, এবার থেকে আলিপুরের ‘সৌজন্য’-এ থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে এই সৌজন্য (Soujanya) নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সৌজন্য’ উদ্বোধন করেছিলেন। মূলত, ভিভিআইপিদের থাকার জন্য এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। সূত্রের খবর, এবার এই সৌজন্য-ই স্থায়ী ঠিকানা হতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। গতকালই দেখা যায় সৌজন্য-এর নিরাপত্তা আঁটসাটো করা হয়েছে। এই নিয়ে পূর্ত দফতরের আধিকারিকেরা বৈঠকও করেন। তারপর থেকেই খবর পাওয়া যাচ্ছে, এবার থেকে তাঁর ঠিকানা হতে চলেছে সৌজন্য। তবে কবে থেকে শুভেন্দু থাকবেন তা জানা যায়নি।

Soujanya

সৌজন্য

শান্তিকুঞ্জে শুভেন্দু

শুভেন্দুর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরর কাঁথিতে। বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। শনিবার শপথগ্রহণের পর প্রয়োজনীয় কর্মসূচি শেষ করে শনিবার রাতেই বাড়ি গিয়েছিলেন শুভেন্দু। রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখার জন্য ভিড় করেছিলেন বহু মানুষ। দিনভর বাড়িতেই ছিলেন। মা-মাসির হাতের রান্না করা খাবার খেয়েছেন পাত পেড়ে। মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রীর পাতে করলা সেদ্ধ, মোচার তরকারি থেকে সর্ষে ইলিশ ভাপা,মুরগির মাংস…কী ছিল না। পরে বিকেলেই শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওয়ান দেন।

আজ শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হবে। আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে বৈঠক হতে পারে। তার আগে শুভেন্দুকে গার্ড অফ অনার দেওয়া হবে। পরে নবান্নে সব বিধায়কদের নিয়ে বৈঠক হতে পারে। এছাড়া, জেলাশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন শুভেন্দু।

Follow Us