Election Result 2026: সাত সকালেই এগিয়ে গেল বিজেপির কোন কোন প্রার্থী

West Bengal Assembly Elections Result 2026: ভবানীপুরে শুভেন্দু অধিকারী পিছিয়ে গেলেও নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু। অনেকটাই পিছিয়ে পবিত্র কর। অন্যদিকে, তৃণমূলের বিদায়ী বিধায়কদের মধ্যে পিছিয়ে রয়েছেন দেবাশিস কর, উদয়ন গুহ, বীরবাহা হাঁসদা। এগিয়ে রয়েছেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, অতীন ঘোষ।

Election Result 2026: সাত সকালেই এগিয়ে গেল বিজেপির কোন কোন প্রার্থী
বিজেপি প্রার্থীরা এগিয়েImage Credit source: TV9 Bangla

May 04, 2026 | 10:00 AM

কলকাতা: ২০২৬-এর নির্বাচন শুরু থেকেই টানটান। একদিকে এসআইআর তরজা, অন্যদিকে মমতা-শুভেন্দুর লড়াই। ভবানীপুর থেকে নন্দীগ্রাম, সব ক্ষেত্রেই এবার হাড্ডাহাড্ডি লড়াই। আজ, সোমবার এই প্রতীক্ষিত দিন। আজই নির্ধারণ হবে, আগামী পাঁচ বছর কে থাকবেন বাংলার মসনদে। সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। সেই গণনায় এগিয়ে রয়েছেন বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থী।

পোস্টাল ব্যালটে বিজেপির কোন কোন হেভিওয়েট প্রার্থী এগিয়ে

সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়

সোনারপুর দক্ষিণ – লাভলি মৈত্র

শিবপুর- রুদ্রনীল ঘোষ

বরানগর- সজল ঘোষ

রাসবিহারী- স্বপন দাশগুপ্ত

শ্যামপুর- হিরণ চট্টোপাধ্যায়

শ্যামপুকুর- পূর্ণিমা চক্রবর্তী

পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পল

ময়না- অশোক দিন্দা

নোয়াপাড়া- অর্জুন সিং

শিলিগুড়ি- শঙ্কর ঘোষ

সকাল থেকেই ট্রেন্ড বলে দিচ্ছে লড়াই এবার কাঁটায় কাঁটায়। তবে গণনা এখনও বেশ কয়েক রাউন্ড বাকি। সব পক্ষকেই শীর্ষ নেতৃত্ব বার্তা দিয়েছে, যাতে প্রাথমিক ট্রেন্ড দেখে ফলাফল বিবেচনা করা না হয়।

Follow Us