সোমবার কাঁথি আদালতে প্রোডাকশন করার নির্দেশ হলদিয়া আদালতের।
19 Sep 2026 04:22 PM (IST)
তৃণমূলকে সর্বহারার খোঁচা দিলীপের
একেই প্রতীক ও দলের নাম হারিয়েছেন মমতা, তার উপর প্রার্থীও হারাচ্ছেন। এই পরিস্থিতিতে ‘সর্বহারা টিএমসি’-কে সিপিএমের স্লোগান কাজে লাগানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এখন সিপিএমের সেই স্লোগানটা কাজে লাগাতে পারে আমরা সর্বহারা— “যাচ্ছে কারা সর্বহারা। আসছে কারা সর্বহারা টিএমসি।”
একইসঙ্গে কুণাল ঘোষকে তাঁর কটাক্ষ, লাগলে দু’টো প্রার্থীও দিয়ে দিতে পারে বিজেপি।
19 Sep 2026 04:21 PM (IST)
৫১ হাজার যুবক-যুবতীকে চাকরি
দেশের যুব প্রজন্মের জন্য বড় উপহার। আজ, ১৯ সেপ্টেম্বর রোজগার মেলা থেকে দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।
২০ তম রোজগার মেলা ছিল এটি। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেন।
দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই নির্বাচিত যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
19 Sep 2026 04:20 PM (IST)
পাতাইহাট প্রাথমিক স্কুলে ধস
স্কুলের ঘরের মেঝেতে আচমকা ধস। একটা অংশ পুরো বসে গিয়েছে।গর্ত তৈরি হয়েছে।
দাইহাট শহরের পাতাইহাট প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের ঘরে আচমকাই নেমেছে এই ধস।
একইসঙ্গে এই ঘরের পাশে শিশুদের খেলার জায়গাতেও দেখা যাচ্ছে বড় ফাটল। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে দাঁইহাটের পাতাইহাট প্রাথমিক স্কুলে।
বড়সড় দুর্ঘটনা না ঘটলেও আপাতত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে প্রধান শিক্ষকের এই ঘরটি। ইতিমধ্যেই ঘরটি তালাবন্ধ করে দেওয়া হয়েছে।
19 Sep 2026 04:19 PM (IST)
e-KYC না করলে পাবেন না গ্যাস!
এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর। এবার ই-কেওয়াইসি না করালে আর বুক করা যাবে না এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)।
রান্নার গ্যাসে আধার লিঙ্ক না থাকলে, গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে।
ফলে এখনও যারা এলপিজি সিলিন্ডারে ই-কেওয়াইসি লিঙ্ক করাননি, তারা কিন্তু মহা ফাঁপরে পড়বেন। ভর্তুকি আগেই বন্ধ হয়েছিল। এবার গ্যাস বুকিংও বন্ধ হয়ে গেল।
19 Sep 2026 04:18 PM (IST)
Dilip Ghosh: মমতা তৃণমূলকে আক্রমণ দিলীপের
উপনির্বাচনে প্রার্থী নিয়ে মমতা-তৃণমূলে টানটান নাটক। প্রতীক-নাম হারানোর পর প্রথমে নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহার। দ্বিতীয়, সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত মমতার। তারপরই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার, আবার রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থীকে নিয়ে জল্পনা। একেই প্রতীক ও দলের নাম হারিয়েছেন মমতা, তার উপর প্রার্থীও হারাচ্ছেন। এই পরিস্থিতিতে ‘সর্বহারা টিএমসি’-কে সিপিএমের স্লোগান কাজে লাগানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে কুণাল ঘোষকে তাঁর কটাক্ষ, লাগলে দু’টো প্রার্থীও দিয়ে দিতে পারে বিজেপি।
জলপাইগুড়িতে পুরবোর্ড গঠনের আগে ভয় দেখানোর রাজনীতির অভিযোগ উঠল। বাড়ি এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন মমতাপন্থী কাউন্সিলররা।
অভিযোগ, বাড়ির সামনে যাঁরা এসেছিলেন, তাঁদের মুখ কাপড়ে ঢাকা ছিল। রাস্তায় দাঁড়িয়েই হুমকি দেওয়ার পর দুই রাউন্ড গুলিও ছোড়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ছবি।
আজ আদালতের নির্দেশে জলপাইগুড়ি পুরসভার বোর্ড গঠন করবে মমতাপন্থী শিবির। তার আগে এই ঘটনায় আতঙ্কিত কাউন্সিলর ও তাঁর পরিবার।
19 Sep 2026 01:16 PM (IST)
হাওড়া-কলকাতায় কত নামের নিষ্পত্তি বাকি?
কলকাতা পুরসভা এলাকা এবং হাওড়া মিলিয়ে অ্যাপলেট ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৬০। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫ হাজার ৪৮৫টি।
সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলায় হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)।
সব ঠিক থাকলে দুর্গাপুজোর পরেই কলকাতা এবং হাওড়ায় হবে পুরসভা ভোট। ওই দুই পুর এলাকার সব ভোটার ভোট দিতে পারবে কি না প্রশ্ন উঠেছে। সেই আবহেই প্রকাশ হল তথ্য।
স্বাভাবিকভাবেই ২ মাসের মধ্যে বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি হওয়া সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
19 Sep 2026 12:12 PM (IST)
এসআইআরে কত নামের নিষ্পত্তি হল?
গত বছর পশ্চিমবঙ্গে শুরু হওয়া বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর জট কাটেনি এখনও। মাঝে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও, এখনও বহু আবেদনের নিষ্পত্তি হওয়া বাকি।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় কমিশনের কাছে এসআইআর সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্যট বাগচী ও বিচারপতি এস মোহানার বেঞ্চে গত ১৬ সেপ্টেম্বর হলফনামা জমা দিয়েছে কমিশন।
কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য জমা পড়লেও, তার মধ্যে কতগুলি নাম যুক্ত করার আবেদন আর কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন, তা স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কোন জেলার কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা স্পষ্ট করেছে কমিশন।
কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, মোট ৩৮,২০,৬৮৩ গুলি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,০২,২৩১ টির।
২০০৭ সালের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। ওই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
এবার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার রাতে রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, কংগ্রেস নেতা মিলন প্রধানের গ্রেফতারি কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসা, গণতন্ত্রের হত্যা।
বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “নির্বাচনে কোনও আস্থা নেই বিজেপির। তাই কখনও ভোট চুরি, কখনও সরকার চুরি, আবার কখনও রাজনৈতিক দল চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে।” কংগ্রেস যে মাথানত করবে না, সেই বার্তাও দিয়েছেন তিনি।
19 Sep 2026 12:08 PM (IST)
রবিউলও মনোনয়ন প্রত্যাহার করবেন?
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছেন নন্দীগ্রামে (Nandirgam) মমতা-তৃণমূলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান।
এরপরই জল্পনা তৈরি হয়েছে রেজিনগরের প্রার্থী রবিউল ইসলামকে ঘিরে।
আজ শনিবার, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই রবিউল মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলে বাড়ছে জল্পনা।