
জলপাইগুড়িতে সিপিএমের (CPIM) জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে ভাঙচুর, হামলা,অগ্নিসংযোগ। আর এই ঘটনায় অভিযোগের তীর ABVP-র বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার বিকেলে ABVP সমর্থকদের সঙ্গে SFI সমর্থকদের মারামারি হয়। এই ঘটনায় কয়েকজন ABVP সমর্থক আহত হন। এরপর রাতে ABVP কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই সময় সিপিএমের জেলা কার্যালয়ের সামনে থেকে তাদের উপর ফের হামলা করা হয় বলে দাবি। তখনই অগ্নিসংযোগের ঘটনা। সব অভিযোগ অস্বীকার বিজেপি ও ABVP-র।
বিস্তারিত পড়ুন: CPM vs ABVP: পতাকা পোড়ানো থেকে শহিদ বেদি ভাঙচুর, পার্টি অফিসে আগুন, ABVP ও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলল CPM
ভাঙড়ে এলাকা দখলকে কেন্দ্র করে সিপিআইএম ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।
ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন দুই সিপিআইএম কর্মী।
অভিযোগের তির আইএসএফ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দুপজালি এলাকায়।
আহত দু’জনকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আনসার মোল্লাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়।
ফের অঙ্গদানের (Organ Donation) নজির। ট্রলারে মাছ ধরতে গিয়ে হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) হামলা। কোনওরকমে প্রাণ বাঁচলেও গুরুতর জখম হয়েছিলেন কুলতুলির মৎস্যজীবী। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শুক্রবার ব্রেনডেথ হয় ওই মৎস্যজীবীর। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মৎস্যজীবীর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। ইতিমধ্যেই অঙ্গদানের সব নিয়মাবলী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
পুজোর বিধি বেঁধে দিয়েছে শুভেন্দুর সরকার। একদিকে যেমন উৎসবের নামে কোনও প্রকার অতিরিক্ত কিছু নয়, আবার অন্যদিকে পুজোর আবেগে কোনও রকম কার্পন্যও নয়। পুজোর জন্য ক্লাবগুলিকে ১ লক্ষ টাকা ঘোষণা করেও মুখ্যমন্ত্রীর আবেদন, যে সকল ক্লাব বড় পুজো করে তারা যেন এই অনুদান না নেয়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর একে একে সকল ক্লাব জানাতে শুরু করেছে কে কে নিচ্ছে না অনুদান।
বিস্তারিত পড়ুন: এবার কোন-কোন বড় ক্লাব সরকারি সাহায্য ছাড়াই করছে দুর্গাপুজো?
বাবার মৃত্যুর সময় মেয়ে বিবাহিত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। শুধুমাত্র এই কারণে তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই জানাল ত্রিপুরা হাইকোর্ট (Tripura High Court)। আদালতের স্পষ্ট বক্তব্য, পেনশন-সংক্রান্ত প্রযোজ্য নিয়মে এমন কোনও শর্ত নেই যে, পেনশনভোগী বাবার জীবদ্দশাতেই মেয়ের বিবাহবিচ্ছেদ হবে।
বিস্তারিত পড়ুন: High Court on Family Pension: বাবার মৃত্যুর পর ডিভোর্স হলেও মিলবে ফ্যামিলি পেনশন,গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল। টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque)কলকাতার অফিসে তল্লাশি চালাল ইডি (ED)। জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে নাদিমুলকে কলকাতায় নিয়ে এসে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর আজ সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
বিস্তারিত পড়ুন: Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ ডেরেককে তলব।
বেলা ১২ টায় তৃণমূল সাংসদকে ডাকা হয়েছে শেক্সপিয়র সরণি থানায়
অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিল বোর্ড বা সাইন বোর্ড খুলতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা।
সেই সময় পুলিশকে বাধার মুখে পড়তে হয়।
সেই ঘটনায় তলব।
সেই ৪ মে রেজাল্ট বেরিয়েছে। তারপর থেকে কলকাতা থেকে জেলা, কার্যত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিদিন তিনি সংবাদ-মাধ্যমের সামনে আসেন। গুরুত্বপূর্ণ নানা তথ্য জানান। আজও তার অন্যথা হবে না। তবে আজ তিনি যাচ্ছে কালিম্পংয়ে। সেখান তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে। নজর থাকবে সেইদিকে।
রাজ্যে বিভিন্ন জায়গায় সিপিএম-এর কার্যলয়ের ভাঙচুরের অভিযোগ। জলপাইগুড়িতে সিপিএম কার্যালত ভাঙচুরের অভিযোগ ABVP-এর বিরুদ্ধে। ঘটনা কোন দিকে এগোয় নজর সেইদিকে।
অপরদিকে, গতকাল পুজো অনুদান নিয়েও বিরাট মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর আর্জি মেনে অনেক বড় বড় ক্লাব এবার সরকারের অনুদান নিচ্ছে না। নজর থাকবে সেইদিকে।