AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?

ED Raid at Nadimul Haque Office: তৃণমূল সাংসদের বিরুদ্ধে বেনামি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। তার তদন্তে নেমে সাংসদের পার্ক সার্কাসের আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যার কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনের অভিযোগের তদন্ত করতেই তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Nadimul Haque: টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুলের অফিসে ED-র তল্লাশি, কী কী নিয়ে গেলেন তদন্তকারীরা?
নাদিমুল হকের অফিসে ইডিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 08, 2026 | 10:07 AM
Share

কলকাতা: সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল। টানা ২৪ ঘণ্টা তৃণমূল সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque)কলকাতার অফিসে তল্লাশি চালাল ইডি (ED)। জানা গিয়েছে, সোমবার দিল্লি থেকে নাদিমুলকে কলকাতায় নিয়ে এসে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর আজ সকাল সাড়ে ৬টা নাগাদ অফিস থেকে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।

নাদিমুলের বিরুদ্ধে কী অভিযোগ?

তৃণমূল সাংসদের বিরুদ্ধে বেনামি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। তার তদন্তে নেমে সাংসদের পার্ক সার্কাসের আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দেয় ইডি। উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেন, যার কোনও সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সেই লেনদেনের অভিযোগের তদন্ত করতেই তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতা ছাড়া দিল্লি, রাঁচি-সহ সাত ঠিকানায় তল্লাশি চালায় ইডি।

তল্লাশিতে কী পাওয়া গেল?

তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, পার্ক সার্কাসের অফিসে বেশ কিছু নথি খতিয়ে দেখা হয়। তল্লাশি শেষে সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

অন্যদিকে, সোমবার দিল্লিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাউথ এভিনিউ সদর দফতরে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। জানা যায়, ৬১ সাউথ এভিনিউ সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসাবে নাদিমুল হকের নামে তালিকাভুক্ত। তবে এই বাড়িতে থাকেন না নাদিমুল হক। তাঁর নামে তালিকাভুক্ত বাড়ি বরাবর তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়। সেখানেই সোমবার সকালে ১০ টা ৩৯ থেকে তল্লাশি শুরু করেছিল ইডি টিম। প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চলে। তৃণমূল সূত্রে খবর, ওই অফিস থেকে একটি পুরনো ফোন, আইপ্যাড, ইলেক্টোরাল রোলের তথ্যসম্বলিত পুরনো হার্ডডিস্ক সঙ্গে নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ