AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indranil sen: সরকারি টেন্ডার থেকেও ইন্দ্রনীলের অ্যাকাউন্টে টাকা?

Indranil sen: সরকারি টেন্ডার থেকেও ইন্দ্রনীলের অ্যাকাউন্টে টাকা?

সুজয় পাল

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Oct 29, 2026 | 1:35 PM

Share

‘GIDI Creation’ নামক একটি সংস্থাকে, যার মালিক ছিলেন ইন্দ্রনীলের এক বাল্যবন্ধু। অভিযোগ, সংস্থালব্ধ অভিজ্ঞতার কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তারা সরকারি মেলা ও উৎসবের চুক্তি পেত। টেন্ডার পাওয়ার পর ‘GIDI Creation’ সেই কাজের দায়িত্ব হস্তান্তরিত করে ‘Third Line Creation’ নামে অপর একটি সংস্থাকে (যা বর্তমানে বন্ধ), এবং তাদের অ্যাকাউন্টে পাঠায় ৫০.৩১ কোটি টাকা।

দুর্গাপুজোর পাস বিক্রির পর এবার তথ্য ও সংস্কৃতি দফতরের কোটি কোটি টাকার সরকারি টেন্ডার দুর্নীতি! প্রাক্তন প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীলের মন্ত্রিত্বকালে তথ্য ও সংস্কৃতি দফতর থেকে প্রায় ৫৩.৪৬ কোটি টাকার ইভেন্ট ম্যানেজমেন্টের টেন্ডার দেওয়া হয় ‘GIDI Creation’ নামক একটি সংস্থাকে, যার মালিক ছিলেন ইন্দ্রনীলের এক বাল্যবন্ধু। অভিযোগ, সংস্থালব্ধ অভিজ্ঞতার কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তারা সরকারি মেলা ও উৎসবের চুক্তি পেত। টেন্ডার পাওয়ার পর ‘GIDI Creation’ সেই কাজের দায়িত্ব হস্তান্তরিত করে ‘Third Line Creation’ নামে অপর একটি সংস্থাকে (যা বর্তমানে বন্ধ), এবং তাদের অ্যাকাউন্টে পাঠায় ৫০.৩১ কোটি টাকা।

Follow Us