Nabanna: রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের সদস্যকে কোন সরকারি চাকরি দেওয়া হবে, জানাল সরকার
West Bengal Government Jobs: রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের একজন নির্ভরশীল সদস্য এই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে সরকারি দফতরে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে।
রাজ্যে রাজনৈতিক হিংসায় যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। কারা এই চাকরি পাবেন, কোন পদে চাকরি দেওয়া হবে, তা নিয়েই বিজ্ঞপ্তি জারি করল সরকার। রাজ্যের তরফে জানানো হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের একজন নির্ভরশীল সদস্য এই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজনৈতিক হিংসায় নিহতদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে সরকারি দফতরে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে।
Published on: Nov 01, 2026 05:41 PM
Follow Us
