AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Bird Smuggling Case: বিরল প্রজাতির বিদেশি পাখির জন্য বাড়িতেই ICU, ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ED-র

ED chargesheet in foreign bird smuggling case: এই চক্রের শিকড় সন্ধান করতে গিয়ে কলকাতার বিখ্যাত গ্যালিফ স্ট্রিটের বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এই পাচারকারী নিজের বাড়িতে কৃত্রিম উপায়ে কিংবা ইনকিউবেটরের সাহায্যে বিদেশি পাখির ডিম ফুটিয়ে সেগুলির বংশবৃদ্ধি করতেন এবং চোরাবাজারে চড়া দামে বিক্রি করতেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 

Kolkata Bird Smuggling Case: বিরল প্রজাতির বিদেশি পাখির জন্য বাড়িতেই ICU, ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট ED-র
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Edited By: | Updated on: Sep 08, 2026 | 6:10 PM
Share

কলকাতা: বাড়িতে ঢুকেই যে কারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। বাড়ির মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)। বিরল প্রজাতির দামি বিদেশি পাখির জন্য এই ICU। তাও একটি নয়, অত্যাধুনিক ৪-৫টি আইসিইউ ছিল বাড়ির মধ্যে। ব্যবসায়ী ইন্দ্রনীল ভট্টাচার্যকে গ্রেফতার করার পরই সেইসব সামনে আসে। ওই ব্যবসায়ী বিদেশি পাখির পাচারকারী বলে অভিযোগ ওঠে। এবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার PMLA আদালতে জমা পড়েছে চার্জশিট।

বিদেশি পাখি পাচারের অভিযোগে বছর দুই আগে ব্যবসায়ী ইন্দ্রনীল ভট্টাচার্যকে গ্রেফতার করে বনবিভাগ। তারপরই তাঁর একের পর এক ‘কীর্তি’ সামনে আসে। ঘটনার তদন্তভার নেয় ইডি। ঘটনার তদন্তে বয়ান নেওয়া হয় গ্যালিফ স্ট্রিটের কয়েকজন পাখি ব্যবসায়ীর। সোমবার PMLA আদালতে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, আপাতত ৩ কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, শুধু ICU নয়, ধৃত ওই ব্যবসায়ীর বাড়িতে ডিম ফুটিয়ে পাখির বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থাও ছিল।

এই মামলার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য:

এই চক্রের শিকড় সন্ধান করতে গিয়ে কলকাতার বিখ্যাত গ্যালিফ স্ট্রিটের বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এই পাচারকারী নিজের বাড়িতে কৃত্রিম উপায়ে কিংবা ইনকিউবেটরের সাহায্যে বিদেশি পাখির ডিম ফুটিয়ে সেগুলির বংশবৃদ্ধি করতেন এবং চোরাবাজারে চড়া দামে বিক্রি করতেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, ধৃত ব্যবসায়ী ইন্দ্রনীল ভট্টাচার্যের বাড়িতে বিরল ও অত্যন্ত মূল্যবান বিদেশি পাখিদের রাখার জন্য ৪ থেকে ৫টি অত্যাধুনিক আইসিইউ তৈরি করা হয়েছিল। এই বিদেশি পাখি পাচারের শিকড়ের জাল কতদূর বিস্তৃত সেটাই এখন দেখার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ