AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, সেনসেক্স-নিফটির ধসে মাথায় হাত বিনিয়োগকারীদের

Stock Market: সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ব্যাপক শেয়ার বিক্রি দেখা যায়। দিনের শেষে BSE সেনসেক্স ১৪৮৩.৭২ পয়েন্ট কমে হয়েছে ৮২৪৩৫.৯৯ পয়েন্ট। অন্যদিকে, NSE নিফটি ৫০ কমেছে ৪৫০.৯৫ পয়েন্ট। দিনের শেষে নিফটির সূচক দাঁড়িয়েছে ২৫৪৩৯.৬৫ পয়েন্ট। শেয়ার বাজারে এই বড় পতনের সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের সম্পদে।

Share Market News: সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, সেনসেক্স-নিফটির ধসে মাথায় হাত বিনিয়োগকারীদের
শেয়ার বাজারImage Credit: Getty Images
| Updated on: Nov 23, 2026 | 6:34 PM
Share

কলকাতা: সপ্তাহের প্রথম কর্মদিবসেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস। সোমবার, ২৩ নভেম্বর বাজারজুড়ে দেখা গেল ব্যাপক ব্যাপক বিক্রির চাপ। দিনের শেষে সেনসেক্স ও নিফটি – দুই প্রধান সূচকই প্রায় ১.৭৫% পতনের সঙ্গে বন্ধ হয়েছে। একদিনের এই পতনে বিনিয়োগকারীদের ৫ লক্ষ কোটি টাকারও বেশি আয় কমেছে। বাজারে মোট ৪৭৩৮টি শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৮৫৮টি শেয়ারের দাম কমেছে, মাত্র ১৬১২টি শেয়ারের দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ২৬৮টি শেয়ারমূল্য।

এদিন ১৬৯টি শেয়ার ৫২ সপ্তাহের সর্বনিম্ন দামে পৌঁছেছে। অন্যদিকে, ১৩২টি শেয়ার ছুঁয়েছে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম। এছাড়া ২০৭টি শেয়ার আপার সার্কিট ও ২৫৯টি শেয়ার লোয়ার সার্কিট ছুঁয়েছে।

সেনসেক্স-নিফটিতেও পতন:-

সপ্তাহের প্রথম দিনেই শেয়ার বাজারে ব্যাপক শেয়ার বিক্রি দেখা যায়। দিনের শেষে BSE সেনসেক্স ১৪৮৩.৭২ পয়েন্ট কমে হয়েছে ৮২৪৩৫.৯৯ পয়েন্ট। অন্যদিকে, NSE নিফটি ৫০ কমেছে ৪৫০.৯৫ পয়েন্ট। দিনের শেষে নিফটির সূচক দাঁড়িয়েছে ২৫৪৩৯.৬৫ পয়েন্ট। শেয়ার বাজারে এই বড় পতনের সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের সম্পদে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় BSE-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট মূলধন ছিল ৫১৪১৮২৭৫ টাকা। সোমবার বাজার বন্ধ হওয়ার পর তা কমে দাঁড়িয়েছে ৫০৮৯৩৯৯৭ কোটি টাকায়। অর্থাৎ, মাত্র ১ দিনেই বিনিয়োগকারীদের মোট সম্পদ ৫ কোটি টাকারও বেশি কমে গিয়েছে।

SHARE 1

দিনের শেষে অধিকাংশ সেক্টরাল সূচক রেড সিগন্যাল নিয়ে বন্ধ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে শেয়ারে বিক্রির চাপ থাকলেও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলির শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। নিফটি IT-এর এই উত্থান বাজারের সার্বিক পতনের মধ্যে কিছুটা স্বস্তি জুগিয়েছে।

SHARE 2

বাজারজুড়ে পতন হলেও কয়েকটি শেয়ারে ভাল বৃদ্ধি দেখা গিয়েছে। শীর্ষে থাকা লাভবান সংস্থার তালিকায় রয়েছে IT সংস্থা TCS। এছাড়া ITC-র শেয়ারের দাম ৩.৫% এরও বেশি বেড়েছে। পাশাপাশি, Shriram Finance ও Tech Mahindra-ও দিনের সেরা লাভবান সংস্থা হয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বড় ধাক্কা খেল সংস্থাগুলি। সেনসেক্স ও নিফটির পতনের পাশাপাশি অধিকাংশ শেয়ারের দর কমায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। তবে IT ক্ষেত্রের কয়েকটি বড় সংস্থার শেয়ারের উত্থান একমাত্র দিনের ইতিবাচক দিক।

SHARE 3

Follow Us