কী কী থাকতে পারে শিল্পনীতিতে?
সম্ভাবনা: ছোট ও মাঝারি শিল্পে বিশেষ আর্থিক প্যাকেজ
সম্ভাবনা ২: বিদ্যুতের মাশুলে ছাড়
সম্ভাবনা ৩: ১০০ কোটির বেশি টাকার বিনিয়োগের দ্রুত অনুমোদন
সম্ভাবনা ৪: শিল্পের জন্য সরাসরি জমি কেনার ব্যবস্থা
সম্ভাবনা ৫: জমি নেওয়ার ৩ বছরের মধ্যে উৎপাদনের শর্ত
সম্ভাবনা ৬: বিনিয়োগকারীকে কর্মসংস্থানে সুযোগ
প্রশাসনে কাজের গতি ও সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে মাত্র ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি স্তরে বকেয়া কাজের পাহাড় জমে রয়েছে এবং সেই অচলাবস্থা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে।
রাজ্যে শিল্পে জোয়ার আনতে এবং কর্মসংস্থানের চাকা ঘোরাতে বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে বহু প্রতীক্ষিত নয়া শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই নীতিতে মহিলা ও রূপান্তরকামীদের বেশি সংখ্যায় কাজে টানতে বিনিয়োগকারীদের জন্য একগুচ্ছ আর্থিক স্বস্তির রূপরেখা তৈরি করা হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই ক্ষেত্রে নিয়োগ বাড়াতে উদ্যোগী সরকার। নিয়োগকর্তার কাঁধের আর্থিক বোঝা কমাতে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকায় বড়সড় সরকারি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।