West Bengal News Live: পুরভোটের আগে নাম বাদ যাওয়া বৈধ ভোটারদের স্বস্তি কি মিলবে? আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি

West Bengal News Live: এদিন উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ দিনভর খবর দেখুন এক নজরে...

West Bengal News Live: পুরভোটের আগে নাম বাদ যাওয়া বৈধ ভোটারদের স্বস্তি কি মিলবে? আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি
সুপ্রিম কোর্টে SIR মামলা Image Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2026 | 10:03 AM

LIVE NEWS & UPDATES

  • 22 Sep 2026 10:03 AM (IST)

    Bhangar College: ভাঙড় কলেজে অশান্তিতে গ্রেফতার ৪

    • ভাঙড় কলেজের ঘটনায় মোট গ্রেফতার চার। এবিভিপি-র ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজের অভিযোগ এবং ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীরা।
    • অভিযোগের ভিত্তিতে ভাঙড় থানার পুলিশ দুই ছাত্র নেতাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শাহরুখ আকতার আলি মোল্লা ও আসলাম হাবিব। অপর দিকে ভাঙড় থানার স্বতঃপ্রণোদিত মামলার রুজু করে আরও দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রবিউল মিস্ত্রি, রবিউল জামান শেখ।
    • পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এই দুই ধৃতের কলজের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অবৈধ জমায়েত, অবৈধভাবে কলেজে প্রবেশ, পরিচলন সমিতির সভাপতিকে বাধাদান-সহ একাধিক অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ বারুইপুর আদালতে পাঠানো হবে।
  • 22 Sep 2026 10:00 AM (IST)

    CM: আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

    • উত্তরবঙ্গের তিন জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
    • মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের আধিকারিক ও বন দফতরের কর্মীদের।
    • আজ আলিপুরদুয়ারের সুভাষীনি চা বাগা ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে বন দফতরের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
    • সূত্রের খবর, সেখানে দুটি শাবক হাতির নামকরণ করার পাশাপাশি কয়েক বছর আগে শর্ট সার্কিটের জেরে পুড়ে যাওয়া ঐতিহাসিক হলং বাংলোর সংস্কারের কাজও ঘুরে দেখবেন তিনি।
  • 22 Sep 2026 09:58 AM (IST)

    SIR নিয়ে আজ সুপ্রিম শুনানি

    • আজ সুপ্রিম কোর্টে বাংলার SIR মামলার শুনানি। উপনির্বাচন না হলেও, কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের আগে নাম বাদ যাওয়া অথচ বৈধ ভোটারদের স্বস্তি মেলে কিনা নজর সেদিকে। অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ কি দেবে সুপ্রিম কোর্ট?
    • ইতিমধ্যেই কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে, বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া ভোটারের আবেদন অ্যাপেলেট ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে বর্তমান পরিকাঠামোয় প্রায় ১২ বছর সময় লাগতে পারে। ১৯ থেকে বাড়িয়ে ট্রাইব্যুনালের সংখ্যা ৪২ করার আবেদন জানিয়েছে কমিশন।
    • একইসঙ্গে, অধীর চৌধুরী-সহ একাধিক আবেদনকারী অভিযোগ, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় নাম বাদ পড়া মানুষের সংখ্যা সব থেকে বেশি।অপরদিকে, মমতা তৃণমূলের তরফে পরিকল্পনামাফিক নামবাদ এবং সেই মোতাবেক নির্বাচনী ফলাফলে ভোট কমার অভিযোগ তোলা হয়েছে।

আজ সুপ্রিম কোর্টে বাংলার SIR মামলার শুনানি। উপনির্বাচন না হলেও, কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের আগে নাম বাদ যাওয়া অথচ বৈধ ভোটারদের স্বস্তি মেলে কিনা নজর সেদিকে। পাশাপাশি, এদিন উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আজ দিনভর খবর দেখুন এক নজরে…

Loading...
Unable to load recommendations.
Follow Us