West Bengal Budget: বাড়ল আরও হাজার টাকা, একগুচ্ছ ঘোষণা করে আশা কর্মীদের ক্ষতে প্রলেপ মমতার

Remuneration For ASHA and ICDS: ২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১ হাজার টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধুই অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা নয়, সাম্মানিক বাড়ছে আশা কর্মীদেরও। চলতি বছরের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের সাম্মানিক ১ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন রাজ্য়ের অর্থমন্ত্রী।

West Bengal Budget: বাড়ল আরও হাজার টাকা, একগুচ্ছ ঘোষণা করে আশা কর্মীদের ক্ষতে প্রলেপ মমতার
কল্পতরু মমতাImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Feb 05, 2026 | 3:16 PM

কলকাতা: ভোটমুখী বাংলা সাক্ষী থেকেছিল বেগুনি মিছিলের। এবার সেই মিছিলকে মাথায় রেখেই বাড়ল আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সাম্মানিকের পরিমাণ। ভোটের আগের শেষ বাজেট ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাড়ানো হল সাম্মানিকের পরিমাণ।

২০২৬ সালের এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক আরও ১ হাজার টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধুই অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা নয়, সাম্মানিক বাড়ছে আশা কর্মীদেরও। চলতি বছরের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের সাম্মানিক ১ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন রাজ্য়ের অর্থমন্ত্রী। পাশাপাশি, রাজ্য়ের অন্য সকল সরকারি কর্মীদের মতোই এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন।

শুধু সাম্মানিক ও মাতৃত্বকালীন ছুটিই নয়, অকাল মৃত্যুতেও আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের অকাল মৃত্য়ু হলে, তাঁদের নিকটবর্তী আত্মীয় বা পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশা কর্মীদের নিয়েও।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। জানুয়ারি মাসের শেষের দিকেই কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামেন তাঁরা। একগুচ্ছ দাবিকে সামনে রেখেই শুরু হয় বিদ্রোহ। আশা কর্মীদের দাবি –

  • দিতে হবে ন্যূনতম ১৫ হাজার টাকা মজুরি
  • কিস্তিতে নয়, পাওনা দিতে হবে একসঙ্গে
  • চাই চাকরির নিশ্চয়তা
  • দিতে হবে মোবাইল ইন্টারনেটের খরচ
  • দিতে হবে ম্যাটারনিটি লিভ
  • মেটাতে হবে বকেয়া

মাতৃত্বকালীন ছুটি ও এককালীন ক্ষতিপূরণ মিললেও, সাম্মানিকের দাবি মেটেনি তাঁদের। বর্তমানে তাঁদের মাসিক সাম্মানিক ৫২৫০ টাকা। আগামী এপ্রিল থেকে তা এক হাজার টাকা বেড়ে হবে ৬২৫০ টাকা।