CM Suvendu Adhikari: ফিরতে চলেছে ২০২২ সালের আগের অবস্থা, রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর

West Bengal School Uniform Change: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ইউনিফর্মে আবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ২০২২ সালের আগে যে স্কুলের যে নিজস্ব ইউনিফর্ম বা পোশাকের রং ছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও সেই পুরনো রূপেই ফিরতে চলেছে স্কুলগুলি। অর্থাৎ, বিগত কয়েক বছর ধরে চলা বাধ্যতামূলক 'নীল-সাদা' ইউনিফর্মের অধ্যায় এবার শেষ হতে চলেছে। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

CM Suvendu Adhikari: ফিরতে চলেছে ২০২২ সালের আগের অবস্থা, রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর
স্কুলগুলোতে বড় নির্দেশImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 10, 2026 | 11:32 PM

কলকাতা: ২০২২ সালে যখন তৎকালীন মমতা-সরকার সিদ্ধান্ত নিয়েছিল, তখনই বিরোধিতা করেছিলেন তৎকালীন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, এহেন সিদ্ধান্ত স্কুলের স্বাধীনতার হস্তক্ষেপ। কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগও জানাবেন বলেছিলেন। সে সময়ে শুভেন্দু এও বলেছিলেন, প্রয়োজনের অভিভাবকরা যাতে আইনের পরামর্শ নেন। রাজ্যে পালাবদলের পর স্কুলের সেই স্বাধীনতার ফেরাতে চলেছে সরকার। অর্থাৎ নীল-সাদা ইউনিফর্ম আর নয়।

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ইউনিফর্মে আবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ২০২২ সালের আগে যে স্কুলের যে নিজস্ব ইউনিফর্ম বা পোশাকের রং ছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও সেই পুরনো রূপেই ফিরতে চলেছে স্কুলগুলি। অর্থাৎ, বিগত কয়েক বছর ধরে চলা বাধ্যতামূলক ‘নীল-সাদা’ ইউনিফর্মের অধ্যায় এবার শেষ হতে চলেছে। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

তবে ইউনিফর্মের রং ও ডিজাইনে বদল এলেও, তা পড়ুয়াদের দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্যের কাঁধেই থাকছে। আগের মতোই রাজ্য সরকারই বিনামূল্যে পড়ুয়াদের এই নতুন পোশাক সরবরাহ করবে। এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে শিক্ষা দফতর। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের সমস্ত জেলার স্কুল পরিদর্শক বা DI-দের নিজ নিজ এলাকার স্কুলগুলির ইউনিফর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য ও রূপরেখা জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়ারা এই নতুন নির্দেশিকা অনুযায়ী তাদের পুরনো ও ঐতিহ্যবাহী স্কুল ইউনিফর্ম পরে ক্লাসে আসতে পারবে। এই সিদ্ধান্তের ফলে স্কুলগুলির নিজস্ব পরিচিতি যেমন ফিরে আসবে, তেমনই দীর্ঘদিনের নীল-সাদা পোশাকের একঘেয়েমি থেকেও মুক্তি পাবে পড়ুয়ারা। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বহু স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক সংগঠন।

Follow Us