AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: জেলায় জেলায় রেড অ্যালার্ট, সমুদ্রে যেতে নিষেধ করা হল মৎস্যজীবীদের, বড় সতর্কবার্তা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে গরম এবং অস্বস্তি থাকলে ও দুপুরের পর ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়। মালদহ ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমবে।

West Bengal Weather: জেলায় জেলায় রেড অ্যালার্ট, সমুদ্রে যেতে নিষেধ করা হল মৎস্যজীবীদের, বড় সতর্কবার্তা
আবহাওয়ার আপডেটImage Credit: AI Generated Image
| Updated on: May 29, 2026 | 12:54 PM
Share

সৌভিক সরকার ও কমলেশ চৌধুরী

কলকাতা: দিনের বেলা প্রবল গরম হলেও সন্ধ্যার পর বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি দিচ্ছে আবহাওয়া (Weather Update)। তবে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টি হয়েছে একাধিক জায়গায়। আর শুক্রবার সকাল থেকে জেলায় জেলায় জারি হচ্ছে লাল সতর্কতা।

কোথায় কোথায় রেড অ্যালার্ট

শুক্রবার দুপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার পশ্চিম প্রান্তেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

তবে বৃষ্টি কমলেই আবার প্যাচপ্যাচে গরম বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দিন তিনেক পরই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বর্ষা আসার আগে গরম বাড়বে রাজ্যের দু’প্রান্তেই। আপাতত শুক্রবার ও শনিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমলা-হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে গরম এবং অস্বস্তি থাকলে ও দুপুরের পর ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়। মালদহ ও দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমবে।

বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ফুঁসবে সমুদ্র। সমুদ্রপৃষ্ঠে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে

আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলায়। আজ মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। সঙ্গে স্বল্প সময়ের তীব্র বৃষ্টি। রবিবার থেকে উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য সময়ের স্বল্প বৃষ্টি হতে পারে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন ক্রমশ কমতে থাকবে।

Follow Us