AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: মমতার ধর্নায় ‘ভ্যানিস’ শ্রীজাত-ইমন-সুবোধ-আবুল বাশাররা! খোঁজ শুরু নেটিজেনদের

Celebrity Absence at Mamata Banerjee Protest: সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত, গায়িকা ইমন চক্রবর্তীকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল ক্ষমতা হারানোর পর সেই সেলেব্রিটিদের 'ভ্যানিস' হয়ে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এদিকে, গতকাল ওয়াই চ্যানেলে মমতার ধর্না মঞ্চে ভিড় ছিল না বলে বিজেপি কটাক্ষ করেছে।

Mamata Banerjee: মমতার ধর্নায় 'ভ্যানিস' শ্রীজাত-ইমন-সুবোধ-আবুল বাশাররা! খোঁজ শুরু নেটিজেনদের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে সেলেব্রিটিদের না থাকা নিয়ে খোঁচা দিলেন শতরূপ ঘোষ Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 03, 2026 | 1:05 PM
Share

কলকাতা: তাঁরা বিশিষ্টজন। সেলেব্রিটি। তৃণমূলের জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা যেত। মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে। কিন্তু, রাজ্যে পালাবদলের পরই সেইসব সেলিব্রেটিদের বেশিরভাগকেই মমতার আশপাশে দেখা যাচ্ছে না। গতকাল কলকাতার ওয়াই চ্যানেলে ধর্না আন্দোলনে সেই সেলেব্রিটিদের কতজনকে দেখা গেল? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে খোঁচা দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। মমতার ধর্না আন্দোলনে উপস্থিত সেলেব্রিটিদের খোঁজ শুরু করলেন নেটিজেনরাও।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শতরূপ?

সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার, কবি শ্রীজাত, গায়িকা ইমন চক্রবর্তীকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল ক্ষমতা হারানোর পর সেই সেলেব্রিটিদের ‘ভ্যানিস’ হয়ে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এদিকে, গতকাল ওয়াই চ্যানেলে মমতার ধর্না মঞ্চে ভিড় ছিল না বলে বিজেপি কটাক্ষ করেছে। মমতার ধর্না মঞ্চে জনসমাগম নিয়ে অনেকে কটাক্ষ করেছেন।

এই নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় শতরূপ লেখেন, ‘কিছু মিডিয়া অপপ্রচার করছে যে আজ (মঙ্গলবার) নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় ভিড় হয়নি। কিন্তু, ঘটনা হল আজ এত ভিড় হয়েছিল যে সেই ভিড়ে সুবোধ সরকার, শ্রীজাত, নচিকেতা, ইমন চক্রবর্তী, কবীর সুমন, আবুল বাশার, রিমঝিম মিত্র, অরিন্দম শীলদের লক্ষ লক্ষ মানুষের ভিড়ে খুঁজেই পাওয়া যায়নি।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘বাকি নামগুলো আপনারা কমেন্টে লিখতে থাকুন।’ শতরূপের পোস্টে অনেকেই কমেন্ট করেন। একজন লেখেন, ‘শুভাপ্রসন্নকে দেখা যায়নি।’

প্রশ্ন উঠছে, ক্ষমতা চলে যেতেই কি মমতার পাশ থেকে সরে যাচ্ছেন সেলেব্রিটিরা? রাজনৈতিক মহলের একাংশ বলছে, একুশে জুলাই ছাড়া তৃণমূলের অন্য দলীয় অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না এই সেলেব্রিটিদের। তাঁদের বিভিন্ন সরকারি অনুষ্ঠানেই সাধারণ দেখা যেত।

Follow Us