BJP Campaign Song: ‘পাল্টানো দরকার বিজেপি সরকার’ ভাইরাল গানটির রূপকার কে বলুন তো?

Kolkata: দ্রোণ বলেন, "এই বছর দিল্লি থেকে ফোন আছে। জিজ্ঞাসা করা হয় যে আমি বিজেপির ক্যাম্পেনের বাংলা গান বানাব কি না। আমি রাজি হয়ে যাই। এরপর টেম্পো কত থাকে...যা পাড়ায় পাড়ায় বাজলে মানুষ একাত্ম বোধ করতে পারেন। ওরা আমায় বুঝিয়ে দেয় কী কী করতে হবে। এই গানটা বঙ্গবাসীর মনে দাগ কেটেছে। এটাই অনেক বড় ব্যাপার।"

BJP Campaign Song: পাল্টানো দরকার বিজেপি সরকার ভাইরাল গানটির রূপকার কে বলুন তো?
নরেন্দ্র মোদীImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 06, 2026 | 6:04 PM

কলকাতা: এবারের নির্বাচন ছিল খানিক আলাদা। শুধু আলাদ নয়,বলা ভাল পুরো সরকারই বদলে গিয়েছে। আর নির্বাচনের আগে সব রাজনৈতিক দল নিজের-নিজের মতো করে প্রচার সেরেছিল। আর সেই প্রচারের অংশ ছিল রাজনৈতিক দলের গান। সিপিএম-বিজেপি-আইএসএফ-তৃণমূল সকলেই নিজের নিজের মতো করে গান বেঁধেছিল। তবে, বিজেপির যে গানটি এত ভাইরাল হয় ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ সেই গানটির স্রষ্টা কে?

এই গানটির বানিয়েছেন দ্রোণ আচার্য। তিনি ২০২১ সালেও বিজেপির হয়ে কাজ করেছেন। ‘বদলা নয়, বদল চাই…’ এটাও তাঁরই লেখা ছিল। আজ টিভি ৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

দ্রোণ বলেন, “এই বছর দিল্লি থেকে ফোন আছে। জিজ্ঞাসা করা হয় যে আমি বিজেপির ক্যাম্পেনের বাংলা গান বানাব কি না। আমি রাজি হয়ে যাই। এরপর টেম্পো কত থাকে…যা পাড়ায় পাড়ায় বাজলে মানুষ একাত্ম বোধ করতে পারেন। ওরা আমায় বুঝিয়ে দেয় কী কী করতে হবে। এই গানটা বঙ্গবাসীর মনে দাগ কেটেছে। এটাই অনেক বড় ব্যাপার।” তবে এখানে উল্লেখ  করতেই হয়, এবার গানের লড়াইয়ে আরও একটি গান খুবই জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি হল- ‘শওকত মাছ চোর’। এই গানটি এখন সোশ্যাল মিডিয়া খুললেই এখন বাজছে।

Follow Us