Annapurna Yogana Rally: অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার, শুধু শুভেন্দুকে ধন্যবাদ জানাতে পথে শ’য়ে-শ’য়ে মহিলা

একই সঙ্গে তাঁর আরও সংযোজন, "যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। খুব দ্রুত তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পুরো বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কোনও যোগ্য সুবিধাবাদীই এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।" এ দিনের, মিছিলে মহিলাদের উপস্থিতি এবং উল্লাস ছিল চোখে পড়ার মতো।

Annapurna Yogana Rally: অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার, শুধু শুভেন্দুকে ধন্যবাদ জানাতে পথে শয়ে-শয়ে মহিলা
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে পথেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 22, 2026 | 9:29 PM

কলকাতা: ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা। তিন হাজার টাকা হাতে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা মহিলারা। আর আজ অর্থাৎ শনিবার এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য এক বিশাল ধন্যবাদ জ্ঞাপন মিছিলের সাক্ষী থাকল উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র।

এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত হয়েছিল এই মিছিল। সেখানেই শামিল হয়েছিলেন এলাকার হাজার হাজার মহিলা উপভোক্তারা। এদিন জোড়াবাগান মোড়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশ থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি আহিরীটোলা এবং বি.কে.পাল এভিনিউ হয়ে এগিয়ে চলে। মা-বোনেদের স্বতঃস্ফূর্ত স্লোগান আর উল্লাসের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে বাগবাজার মোড়ে এসে এই বিশাল মিছিলটি শেষ হয়।

মিছিল থেকে টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে মুখোমুখি হয়ে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন,”মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আজ ঘরে ঘরে মা-বোনেদের স্বাবলম্বী করে তুলেছে। শ্যামপুকুরের হাজার হাজার মহিলা আজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।”

একই সঙ্গে তাঁর আরও সংযোজন, “যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। খুব দ্রুত তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পুরো বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কোনও যোগ্য সুবিধাবাদীই এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।” এ দিনের, মিছিলে মহিলাদের উপস্থিতি এবং উল্লাস ছিল চোখে পড়ার মতো।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us