Murshidabad: নবাবের শহরে জাঁকিয়ে বসেছিল মধুচক্রের আসর, রাতে পুলিশ হানা দিতেই উদ্ধার ৪ মহিলা
Police in Murshidabad: মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার রাজেশ শেখ-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। চারজন মহিলাকে উদ্ধার করা হয়। প্রত্যেকেই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অবিযোগ। পুলিশি জেরার মুখে তাঁরা সে কথা স্বীকারও করেছেন।

কলকাতা: একদিন আগেই স্পা-এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে দমদমের নাগেরবাজার থেকে ১০ জনেরও বেশি মহিলা-পুরুষকে গ্রেফতার করেছিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল স্থানীয় কাউন্সিলরের দিকেই। তাঁর কাউন্সিলরের মদতেই জাঁকিয়ে বসেছিল কারবার। ওই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল নবাবের শহরে।
হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার চার। উদ্ধার বেশ কয়েকজন মহিলাও। মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতারও করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ থানার অদূরে মতিঝিল সংলগ্ন একটি হোটেলে হানা দেয় পুলিশ। তখনই সামনে চলে আসে মধুচক্রের কারবার।
মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের ম্যানেজার রাজেশ শেখ-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। চারজন মহিলাকে উদ্ধার করা হয়। প্রত্যেকেই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অবিযোগ। পুলিশি জেরার মুখে তাঁরা সে কথা স্বীকারও করেছেন। বুধবার পুলিশ হেফাজতের আবেদন চেয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হচ্ছে অভিযুক্তদের।
অন্যদিকে মঙ্গলবার আবার বনগাঁ থেকেও এরকমই এক দেহ ব্যবহার কারবারের খবর সামনে এসেছিল। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় আবার খোদ কাউন্সিলরের বাড়িতেই দেহ ব্যবসা চালানোর অভিযোগ ওঠে। বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ওই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ভরদুপুরে কাউন্সিলরের ঘরের মধ্যে দুই মহিলাকে দেখা যায়। সেখানে এক ব্যক্তি সেখানে মদ্যপান করছিলেন বলেও অভিযোগ। খবর চাউর হতেই প্রতিবাদে ফেটে পড়েন এলাকার লোকজন। শেষে তৃণমূল কাউন্সিলরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা।
