AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chowrangee Election Result 2021 Live: চৌরঙ্গীতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়

তৃণমূল গড় চৌরঙ্গীতে ( Chowrangee Assembly Election Result 2021 Live Update ) জমি শক্ত করতে চাইছে বিজেপি। পুরনো ঘর ফিরে পেতে মরিয়া কংগ্রেস।

Chowrangee Election Result 2021 Live: চৌরঙ্গীতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 10:15 PM
Share

কলকাতা: ঐতিহ্যগতভাবে ‘বামবিরোধী’ বলে পরিচিত কলকাতার একটি বিধানসভা কেন্দ্র চৌরঙ্গী। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৬২ নং চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রটি নিম্নলিখিত ওয়ার্ড গুলি দ্বারা গঠিত হয়। এই বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড নং ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ এবং ৬২। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রটি ২৪ নং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের পূর্বে এই কেন্দ্রটি ২৩ নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

১৯৫৭ ও ১৯৫১ সালের নির্বাচনে চৌরঙ্গীর স্থলে ফোর্ট নামে একটি বিধানসভা কেন্দ্র ছিল। ১৯৫৭ সালে কংগ্রেসের মৈত্রেয়ী বসু এবং ১৯৫১ সালে কংগ্রেসের নরেন্দ্রনাথ সেন এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ১৯৭২ ও ১৯৭১ সালে কংগ্রেসের শঙ্কর ঘোষ এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ১৯৬৯ ও ১৯৬৭ সালে কংগ্রেসের সিদ্ধার্থশঙ্কর রায় এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের ড. বিধানচন্দ্র রায় এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ১৯৫১ সালে ভারতের প্রথম নির্বাচনের সময় অবশ্য চৌরঙ্গী নামে কোনো বিধানসভা কেন্দ্রের অস্তিত্ব ছিল না। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী ১৪৬ নং চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-এর নারায়ণ জৈনকে পরাজিত করে জয়লাভ করেন। ২০০১ ও ১৯৯৬ সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ২০০১ সালে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জেডি(এস)-এর শাহিদ হোসেনকে এবং ১৯৯৬ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে জনতা দলের পল মনতোষকে পরাজিত করেন। ১৯৯১ সালে কংগ্রেসের সিদ্ধার্থশঙ্কর রায় সিপিআই(এম)-এর অশোক মিত্রকে এই কেন্দ্র থেকে পরাজিত করেন। ১৯৮৭ সালে কংগ্রেসের দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সিপিআই(এম)-এর বাদশা আলমকে এখান থেকেই পরাজিত করেছিলেন। ১৯৮২ সালে কংগ্রেসের শিশির বসু চৌরঙ্গী কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর জাহিরুল হককে পরাজিত করেন।

ফলাফল ২০২১ চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। ২৯০৫৮ ভোটে জয়ী। পরাস্ত দেবদত্ত মাঝি

২০১৬ বিধানসভা নির্বাচন

কলকাতা উত্তর জেলার অন্তর্গত চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র গত ২০ বছর ধরে তৃণমূলের দখলে। গত বিধানসভা নির্বাচনে এখানে নয়না বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সোমেন্দ্রনাথ মিত্রকে ১৩ হাজার ২১৬ ভোটে হারিয়েছিলেন। ২০১৬ নির্বাচনে নয়না বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৫ হাজার ১১৯। যেখানে সোমেন পেয়েছিলেন ৪১ হাজার ৯০৩ ভোট। ২০১৬-র নিরিখে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৪০০ জন। যার মধ্যে ভোট দিয়েছিলেন ১ লক্ষ ১৬ হাজার ৫৬৬ জন। যা মোট ভোটারের ৫৬ শতাংশ। এই কেন্দ্রে মোট ২২২টি ভোট।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে এ বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে মনোনীত হয়েছেন দেবব্রত মাঝি। সংযুক্ত মোর্চার হয়ে কংগ্রেসের তরফে নির্বাচিত হয়েছেন সন্তোষ পাঠক।

বিদায়ী বিধায়ক: নয়না বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোট: ৫৫ হাজার ১১৯ মোট ভোটার: ২০৭৪০০ ভোট শতাংশ: ৫৬.২ মোট প্রার্থী:

Follow Us