Kolkata Crime: পাড়ার মোড়েই তিন ভাই এক সঙ্গে নেশা করেছিলেন, প্রতিবেশীরা হঠ্ করে বেরিয়ে যে অবস্থায় দু’জনকে দেখলেন

Kolkata Crime: ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম অমর ধারা।

Kolkata Crime: পাড়ার মোড়েই তিন ভাই এক সঙ্গে নেশা করেছিলেন, প্রতিবেশীরা হঠ্ করে বেরিয়ে যে অবস্থায় দুজনকে দেখলেন
এলাকায় চাঞ্চল্য

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 16, 2022 | 8:47 AM

কলকাতা: তিন ভাই এক সঙ্গে বসে মদ্যপান করতেন, আগেও করেছে, মঙ্গলবার রাতেও বসেছিলেন। কিন্তু মঙ্গলবারের মদের আসরে ঘটে গেল রক্তারক্তিকাণ্ড। মদের আসরে ভাইকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম অমর ধারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল মোড়ের কাছে মঙ্গলবার রাতে তিন ভাই এক সঙ্গে বসে মদ্যপান করছিলেন। ঠিক সেই সময় মদের আসরে সম্পত্তি নিয়ে প্রসঙ্গ ওঠে। কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। সম্পত্তি নিয়ে বিবাদ আগে থেকেই ভাইদের মাঝে ছিল। কিন্তু মদ্যপ অবস্থায় তা আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। মঙ্গলবার রাতে বচসা থেকেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরিবারের লোকজন ছাড়াতে গেলে তাঁদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সামনে পড়ে থাকা কাঠের বাটাম দিয়ে মেজ ভাই অমর ধারাকে মাথায় আঘাত করেন অসীম ধারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অমর ধারা। খবর দেওয়া হয় কালিতলা আশুতি থানায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে, তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত অমর ধারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত অসীম ধারাকে আটক করেছে কালিতলা আশুতি থানার পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা তো দেখেছিলাম, ওরা একসঙ্গে বসে মদ খাচ্ছে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আর তারপরই চিৎকার, আর্তনাদ। ছুটে গিয়ে দেখি অমর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে।”

Follow Us