AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: পিঠে পরপর দুটো বোমা, মানিকচকে ‘খুন’ কংগ্রেস নেতা

Maldah: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গোপালপুর এলাকা মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়। যতদিন পুলিশ থাকে, ততদিন শান্ত থাকে এলাকা। এরপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 

Maldah: পিঠে পরপর দুটো বোমা, মানিকচকে 'খুন' কংগ্রেস নেতা
মানিকচকের খুন কংগ্রেস নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 10:47 AM
Share

মালদহ: রবিবার সাতসকালে মালদহে কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ। উত্তপ্ত মালদহের মানিকচকের গোপালপুর এলাকা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সইফউদ্দিন শেখ (৪২)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পিকেট মোতায়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুরের তৃণমূল অঞ্চল সভাপতি নাসির শেখের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল কংগ্রেস নেতা সইফউদ্দিন শেখের। মূলত এলাকাদখল নিয়ে দুপক্ষের মধ্যে বচসা দীর্ঘদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময়েও গোপালপুর এলাকা মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল। সে সময়েও এক কংগ্রেস নেতা খুন হন বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গোপালপুর এলাকা মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়। যতদিন পুলিশ থাকে, ততদিন শান্ত থাকে এলাকা। এরপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

রবিবার সকালেও নতুন করে সেই পুরনো ইস্যুতেই অশান্ত হয়ে ওঠে গোপালপুর এলাকা। নাসির শেখ গোষ্ঠীর সঙ্গে সইফউদ্দিন গোষ্ঠীর সংঘর্ষ হয়। অভিযোগ বচসার মাঝেই সইফউদ্দিনের পিঠ লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফউদ্দিনের।

নিহত কংগ্রেস নেতার আত্মীয় বলেন, “দুটো বোম একেবারে সইফউদ্দিনের পিঠে মেরেছে। নাসির এর আগে আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে। তৃণমূলের ওই নেতাই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। এটা অনেক দিনের পুরনো ক্ষোভ।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন