AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাহাকে নিয়ে বিবাদ দিদিমা-ঠাকুমার, শেষে মা আলিয়াকে জিতিয়ে দিল তারকা সন্তান

Raha Kapoor: ২০২২ সালে বিয়ে করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের তিন মাস পর জানা যায় অন্তঃসত্ত্বা আলিয়া। ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় রাহা কাপুরের। প্রায় দু'বছর বয়স হতে চলল তার।

রাহাকে নিয়ে বিবাদ দিদিমা-ঠাকুমার, শেষে মা আলিয়াকে জিতিয়ে দিল তারকা সন্তান
রাহা কাপুর।
| Updated on: Jul 11, 2024 | 6:01 AM
Share

একরত্তি কন্যা রাহাকে নিয়েই জীবন কেটে যাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। সম্প্রতি মায়ের কোলে চেপে মুম্বইয়ে তাঁর বাড়ি মেরামতির কাজ দেখতে গিয়েছিল রাহা। তার মুখের ভাবভঙ্গি ক্যামেরা বন্দি হয়ে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তুতো দাদা তৈমুর আলি খানের পরেই জনপ্রিয় তারকা সন্তান হিসেবে এক নম্বরে নাম আছে রাহা কাপুরের। জানেন কি, তাঁকে নিয়ে রীতিমতো লড়াই করেন দিদিমা এবং ঠাকুমা।

তাকে কে বেশি ভালবাসে, দিদিমা অভিনেত্রী সোনি রাজদান নাকি ঠাকুমা অভিনেত্রী নিতু কাপুর–এই নিয়ে নানা বিবাদ চলতেই থাকে কাপুর এবং ভাট পরিবারে। বিষয়টি নিয়ে ‘কফি উইথ করণ’-এ এসে খোলাখুলি কথা বলেছিলেন নিতু। তিনি বলেছিলেন, রাহাকে ছোটবেলায় প্রভাবিত করার চেষ্টা করতেন তাঁরা। সোনি বারবার বলতেন, “মা বলো মা”। নিতু বলতেন বাবা বলতে। নিতু নিজের ছেলেকে এগিয়ে রাখতেন। আর সোনি এগিয়ে রাখতেন কন্যাকে। তবে রাহা প্রথম মায়ের নামই উচ্চারণ করেছিল। সে বলেছিল ‘মাম্মা’। তা শুনে আনন্দে আত্মহারা হয়ে আলিয়া বলেছিলেন, “দেখো দেখো, ও আমার নাম করেছে সবার আগে।”

২০২২ সালে বিয়ে করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের তিন মাস পর জানা যায় অন্তঃসত্ত্বা আলিয়া। ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয় রাহা কাপুরের। প্রায় দু’বছর বয়স হতে চলল তার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?