22k vs 24k Gold: সোনার দাম কমেছে! ২২ ক্যারেট না ২৪ ক্যারেট, কোনটার জন্য বিনিয়োগ করা ভালো জানেন তো?

Pure gold difference: সোনা কিনতে গিয়ে ২২ ক্যারেট আর ২৪ ক্যারেটের গোলকধাঁধায় আটকে যান? দোকানে যাওয়ার আগে খাঁটি সোনা আর গয়নার সোনার আসল তফাতটা জলের মতো বুঝে নিন। কোনটা কেনা উচিত?

22k vs 24k Gold: সোনার দাম কমেছে! ২২ ক্যারেট না ২৪ ক্যারেট, কোনটার জন্য বিনিয়োগ করা ভালো জানেন তো?
কোনটা বেছে নেবেন?Image Credit source: Pexel

Nov 18, 2026 | 3:03 PM

ধনতেরাসের পর থেকেই সোনার দাম নিম্নমুখী। সোনা কেনার প্ল্যান করছেন? তা উৎসবের জন্যই হোক বা ভবিষ্যতের নিশ্চিন্ত বিনিয়োগ, বাঙালির ফার্স্ট চয়েস কিন্তু ওই হলুদ ধাতুই। তবে গয়নার দোকানে পা দিলেই একটা চেনা কনফিউশন তৈরি হয়। ২২ ক্যারেট নেব, নাকি ২৪ ক্যারেট? কোনটা কিনলে লাভ, আর কোনটা কিনলে আক্ষরিক অর্থেই পস্তাতে হবে? চলুন, আজ এই হিসেবটা একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক।

২৪ ক্যারেট
২৪ ক্যারেট মানেই একেবারে ১০০ শতাংশ খাঁটি সোনা। এতে অন্য কোনও ধাতুর নামগন্ধ থাকে না। খনি থেকে তোলার পর পুরোপুরি শোধন করা কার্যত অসম্ভব, তাই অঙ্কের হিসেবে একে ৯৯.৯ শতাংশ খাঁটি বলা হয়। যেহেতু এতে তামা বা রুপোর মতো সস্তা কোনও খাদ মেশানো থাকে না, তাই আন্তর্জাতিক বাজারে এর দামও সবচেয়ে বেশি।

খাঁটি সোনায় গয়না কেন গড়ানো হয় না?

তাহলে ২৪ ক্যারেট দিয়েই কেন গয়না গড়ানো হয় না? কারণটা খুব সোজা। খাঁটি সোনা প্রাকৃতিকভাবেই বড্ড নরম। এর হলদেটে আভা চোখ ধাঁধিয়ে দিলেও, গয়না বানানোর জন্য এটা একেবারেই মানানসই নয়। ধরুন ২৪ ক্যারেট দিয়ে একটা দারুণ নেকলেস বানালেন, কিন্তু সামান্য চাপ লাগলেই সেটা বেঁকে যাবে। নষ্ট হয়ে যাবে সাধের গয়নার হাজার টাকার ডিজাইন।

২২ ক্যারেট
গয়না গড়তে গিয়ে এই হোঁচট খাওয়া থেকেই ২২ ক্যারেট সোনার জন্ম। হিসেবটা হল, ২২ ভাগ খাঁটি সোনার সঙ্গে ২ ভাগ তামা, দস্তা বা রুপোর মতো শক্ত ধাতু মেশানো। অর্থাৎ এতে আসল সোনার পরিমাণ থাকে ৯১.৬ শতাংশ। একটু খাদ মেশানোর ফলে এই সোনা হয়ে ওঠে দারুণ মজবুত। রোজকার পরার চেইন হোক বা বিয়ের ভারী গয়না, ২২ ক্যারেটের কোনও বিকল্প নেই। সহজে ভাঙে না, আবার চট করে দাগও পড়ে না।

রঙের দিক থেকেও দুটোর মধ্যে বেশ তফাত রয়েছে। ২৪ ক্যারেট একেবারে ঝলমলে উজ্জ্বল সোনালি। অন্যদিকে, খাদ থাকার দরুন ২২ ক্যারেটের গয়নায় একটু অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে। আর দাম? সোনার পরিমাণ বেশি থাকায় ২৪ ক্যারেট সবসময়ই ২২ ক্যারেটের চেয়ে মহার্ঘ হয়।

কীসে টাকা বিনিয়োগ করবেন?

এবার আসল কথায় আসা যাক। বিনিয়োগ করবেন কীসে? যদি লক্ষ্য হয় স্রেফ টাকা জমানো, তবে চোখ বুজে ২৪ ক্যারেটের কয়েন বা বার কিনে লকারে রেখে দিন। আর যদি গয়না বানিয়ে সাজতে চান, তবে ২২ ক্যারেটই আপনার জন্য সেরা। নিজের প্রয়োজনটা আগে থেকে বুঝে নিয়ে দোকানে গেলে, সোনার বাজারে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না।

Loading...
Unable to load recommendations.
Follow Us