
শুভজিৎ দাসের রিপোর্ট
ফেসবুক-ইনস্ট্রাগ্রাম কিংবা এক্স! চারিদিকে পুরনো দিনের ছবি ছেয়ে। সকলে মজেছেন আটের দশকে। তা সে তারকা হোক কিংবা রাজনীতিবিদ,বাদ যাচ্ছে না কেউ। নিজের ছবি দিয়ে AI-কে একটা নির্দেশ দিলেই পুরো বদলে দিচ্ছে লুক। মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে রেট্রো-ছবি। এই ধরনের ছবি বানাতে আপনাকে নিশ্চয়ই AI-এর কোনও একটি প্ল্যাটফর্মে নিজের ছবি ব্যবহার করতে হচ্ছে। এখন প্রশ্ন, শুধুই কি নিজের ছবি দিচ্ছেন?নাকি এর সঙ্গে আরও কোনও ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে? ভাবুন একবার…
AI-তে ছবি দেওয়ার আগে জাস্ট এই বিষয় মাথায় রাখুন-
১) ছবি দেওয়ার আগে সচেতন হোন। আপনার ছবি ইতিমধ্যেই বিভিন্ন আইডিতে (আধার-প্যান) দেওয়া রয়েছে। ফলে এই ছবি হ্যাকাররা ব্যবহার করতে পারে। যে মুহূর্তে আপনি ছবি আপলোড করছেন, অজান্তের আপনি কী পোশাক পড়ে রয়েছেন, কোন জায়গার (ঘরের ভিতরের নাকি বাইরের) ছবি দিচ্ছেন তাও কিন্তু আপলোড হচ্ছে। যে ছবি আপনি আপলোড করলেন, সেই ছবি কীভাবে প্রসেস হচ্ছে আর কোথায় গিয়ে জমা পড়ছে সেইটাও জেনে নেওয়া ভাল। স
২) অচেনা কোনও ওয়েবসাইটে ছবি আপলোড করলে আপনি জানতেই পারবেন না, সেই ছবি কতদিন রাখা হবে, কী কাজে রাখা হবে। ডিলিট করার কোনও অপশন আছে কি না দেখা নিতে হবে।
তবে কি ট্রেন্ডে গা ভাসানো যাবে না?
অবশ্যই করুন। তবে নিজের খুব ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত সময়ের ছবি, সেনসিটিভ কোনও ছবি আপলোড না করাই ভালো।
যে ছবিতে বাড়ির ঠিকানা বোঝা যাচ্ছে তা আপলোড না করাই ভালো।
অন্য কারও ব্যক্তিগত তথ্য রয়েছে এমন কোনও ছবিও আপলোড না করা ভাল।
এক কথায়, নিজের বাড়ির ঠিকানা, সেই লোকেশন আছে এমন কোনও ছবি আপলোড না করাই ভাল।