Online Shopping: অনলাইনে জিনিস কেনেন? একটু অসাবধান হলেই ব্যাঙ্ক ফাঁকা করে দেবে প্রতারকরা! কীভাবে সাবধান হবেন?

E-Commerce Scam: সামনেই পুজো। এই সময়ে অনেকেই অনলাইনে নানা জিনিস কিনবেন। তবে এর মধ্যেই লুকিয়ে আছে স্ক্যামাররা। কখন কোথা থেকে আপনি প্রতারকদের চক্করে পড়বেন, নিজেও জানেন না। তাই কতগুলি পদক্ষেপ নিলেই আপনি থাকবেন সুরক্ষিত। কোনও অচেনা transaction দেখলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক-কে জানান।

Online Shopping: অনলাইনে জিনিস কেনেন? একটু অসাবধান হলেই ব্যাঙ্ক ফাঁকা করে দেবে প্রতারকরা! কীভাবে সাবধান হবেন?
ই-কমার্স স্ক্যামImage Credit source: Getty Images

|

Sep 29, 2026 | 5:36 PM

কলকাতা: সামনেই আসছে দুর্গাপুজো। এই সময়ে দোকানের ভিড় এড়াতে আমরা অনেকেই অনলাইনে শপিং করতে পছন্দ করি। জামা, প্যান্ট, শাড়ি বা জুতো – সবকিছুর জন্য একটাই পছন্দ – অনলাইন। তার উপরে অনলাইনে পাওয়া যায় নানারকমের অফার ফলে একটু হলেও সাশ্রয় করার অবকাশ পাওয়া যায়। কিন্তু এখানেই হচ্ছে অসুবিধে। ছাড়ের নাম করে একাধিক নকল ওয়েবসাইট খুলছে স্ক্যামাররা। আপনি পেমেন্ট করলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে যাবে। পাবেন না প্রোডাক্টও। ফলে দুই দিক থেকেই ঠকবেন আপনি।

অনলাইন ফ্রড থেকে বাঁচবেন কীভাবে?

১- কোনও পণ্যের দাম যদি অন্য জায়গার তুলনায় অস্বাভাবিক কম দেখায়, তাহলে সাবধান হন। কে সেই পণ্যটি বিক্রি করছে দেখুন। তিনি ওই ব্র্যান্ডের অনুমোদিত বিক্রেতা কি না দেখুন। অচেনা বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন না।

২- যে ই-কমার্স ওয়েবসাইটগুলোর হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি করে খুব কম দামের বিজ্ঞাপন দেয়। তাই ঢোকার আগে সেই ওয়েবসাইটের URL দেখে নেবেন। যে সাইট খুলবেন, তার আগে https:// লেখা আছে কি না, দেখে নেবেন। যদি https:// না থাকে, তাহলে বুঝবেন সেটি একটি ভুয়ো ওয়েবসাইট।

৩- পাসওয়ার্ড ছাড়া পেমেন্ট এড়িয়ে চলুন। অনেক ফ্রড ওয়েবসাইট আছে, যারা পাসওয়ার্ড ছাড়া টাকা দেওয়ার অফার দেয়। এমন অফার মানেই স্ক্যাম। তাই এই ওয়েবসাইটগুলি থেকে কোনও কেনাকাটা করবেন না।

৪- অনলাইনে কোনও শপিং করতে গেলে সব সময় ই-কমার্স সাইটটির অ্যাপ নামিয়ে নেবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন। ওয়েবসাইট ব্যবহার করলে সব সময় দেখে নেবেন, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অ্যান্টি-ভাইরাস আছে কি না।

৫- পাবলিক WiFi ব্যবহার করে কখনও কোনও পেমেন্ট করবেন না। এর মাধ্যমে আপনার ব্যাঙ্কের তথ্য পেয়ে যেতে পারে প্রতারকরা। সর্বদা নিজের মোবাইল ইন্টারনেট থেকে পেমেন্ট করুন। মোবাইলে ইন্টারনেট না থাকলে পরিচিত কারও ফোন থেকে হটস্পট নিয়েও পেমেন্ট করতে পারেন। কোনও অচেনা transaction দেখলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক-কে জানান।

৬- নিজের ATM Pin, OTP, CVV কাউকে দেবেন না। একটা জিনিস মনে রাখবেন। শুধুমাত্র টাকা পেমেন্ট করতেই UPI/ATM পিন লাগে। পেমেন্ট করার সময় কেউ যদি আপনার পিন বা পাসওয়ার্ড চায়, দেবেন না। এগুলি খুব ব্যক্তিগত একটি বিষয়।

অনলাইনে কিছু কেনার আগে বিক্রেতাকে দেখুন, পণ্যের তথ্য, রিভিউ সব দেখে নিন। আর একই সঙ্গে দেখে নেবেন, যে ওয়েবসাইট থেকে আপনি কিনছেন, সেটি নকল কি না। এসব একটু দেখে নিলেই অনলাইন প্রতারিত হওয়ার থেকে বাঁচা যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us