AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাঁড়িয়ে জল খাবেন না বসে? সঠিক নিয়মটা জানেন?

চিকিৎসকদের বক্তব্য, দাঁড়িয়ে জল খেলে শরীর সতর্ক অবস্থায় থাকে। ফলে জল দ্রুত খাদ্যনালী দিয়ে নেমে সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায়। এতে হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। অনেকের ক্ষেত্রে গ্যাস, অম্বল, পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। ধীরে, বসে জল খেলে শরীর তা সহজে গ্রহণ করতে পারে।

দাঁড়িয়ে জল খাবেন না বসে? সঠিক নিয়মটা জানেন?
| Updated on: Feb 12, 2026 | 6:22 PM
Share

বাড়িতে ছোটবেলা থেকেই বড়রা বলতেন, “বসে জল খাও।” তখন অনেকেরই মনে হত, এও কি আবার নিয়ম! এই সহজ অভ্যাসের পেছনেও লুকিয়ে আছে স্বাস্থ্যর বড় যুক্তি। আজকাল তাড়াহুড়োর জীবনে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়েই জল খেয়ে নেন। সেটা কী ঠিক? বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয়।

চিকিৎসকদের বক্তব্য, দাঁড়িয়ে জল খেলে শরীর সতর্ক অবস্থায় থাকে। ফলে জল দ্রুত খাদ্যনালী দিয়ে নেমে সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায়। এতে হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। অনেকের ক্ষেত্রে গ্যাস, অম্বল, পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। ধীরে, বসে জল খেলে শরীর তা সহজে গ্রহণ করতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরের তরলের ভারসাম্য রাখা। দাঁড়িয়ে দ্রুত জল খেলে সেই ভারসাম্য নষ্ট হতে পারে। কিছু বিশেষজ্ঞের মতে, এর ফলে তরল জমে অস্বস্তি বা ব্যথা বাড়তে পারে। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।

কিডনি আমাদের শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। কিন্তু খুব দ্রুত জল নেমে গেলে কিডনি ঠিকমতো তা ছেঁকে নিতে পারে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে দীর্ঘমেয়াদে কিডনির ওপর চাপ তৈরি হতে পারে।

এছাড়া দাঁড়িয়ে জল খাওয়ার সময় শরীরের স্নায়ুতন্ত্রেও চাপ পড়ে।কারণ শরীর তখন পুরোপুরি শিথিল থাকে না। বিশেষ করে যাঁদের আগে থেকেই অম্বল বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে দাঁড়িয়ে জল খাওয়া অস্বস্তি বাড়াতে পারে।

তবে এর মানে এই নয় যে একদিন দাঁড়িয়ে জল খেলেই বড় অসুখ হয়ে যাবে। বিষয়টা অভ্যাসের। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে শরীরের ওপর প্রভাব ফেলে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, জল সবসময় বসে, ধীরে ধীরে, ছোট চুমুকে খাওয়া উচিত। এতে শরীর ভালোভাবে জল শোষণ করতে পারে এবং হজম প্রক্রিয়াও স্বাভাবিক থাকে।

Follow Us