AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Hair Care: এই ৭ টোটকা মানলে গরম বাড়লেও চুল থেকে ঘামের গন্ধ ছাড়বে না

Hair Care Tips: ঘামের অস্বস্তি এড়াতে গরম বাড়তেই চুল কেটে ছোট করে ফেলেছেন। কিন্তু তাতেও ঘাম কমার নাম নেই। বরং, চুলের গোড়ায় জমছে ঘাম। বাড়ছে চ্যাটচ্যাটে ভাব। এই গরমে চুলের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস।

Summer Hair Care: এই ৭ টোটকা মানলে গরম বাড়লেও চুল থেকে ঘামের গন্ধ ছাড়বে না
| Updated on: Apr 25, 2024 | 12:26 PM
Share

গরমে দিনে দি’বেলা স্নান করতে হচ্ছে। শরীরকে ঠান্ডা রাখার জন্য মাঝেমধ্যে ঘাড়ে-মাথায় জল দিচ্ছেন। এতে শরীরে স্বস্তি মিলছে। কিন্তু এর মাঝে চুলের কথা ভেবে দেখেছেন কি? ঘামের অস্বস্তি এড়াতে গরম বাড়তেই চুল কেটে ছোট করে ফেলেছেন। কিন্তু তাতেও ঘাম কমার নাম নেই। বরং, চুলের গোড়ায় জমছে ঘাম। বাড়ছে চ্যাটচ্যাটে ভাব। এই গরমে চুলের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস।

১) গরমে প্রতিদিন চুলে জল ঢালুন। দিনে দু’বেলা স্নান করলে দু’বারই চুল ভেজানোর দরকার নেই। কিন্তু অন্তত একবার চুল ভেজান।

২) রোজ কাজে বেরোনোর থাকলে নিয়মিত শ্যাম্পু করুন। একদিন অন্তর শ্যাম্পু করতে পারেন। এছাড়া সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন।

৩) অতিরিক্ত তাপ চুলকে শুষ্ক ও রুক্ষ করে তোলে। তাই শ্যাম্পু করার ৩০ মিনিট আগে অবশ্যই মাথায় তেল মাখুন। এটি শুষ্কভাবকে প্রতিরোধ করবে। চুলকে নরম ও স্বাস্থ্যকর করে তুলবে।

৪) শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। পাশাপাশি সেরাম ব্যবহার করুন। এটি চুল পড়া প্রতিরোধ করবে এবং জট ঝারাতে সাহায্য করবে।

৫) সপ্তাহে একদিন স্ক্যাল্পে টক দই মালিশ করুন। তারপর এটি ২০ মিনিটের জন্য চুলে রেখে দিন। শেষে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একদিন এই কাজটা করলেই চুল ও স্ক্যাল্প ময়েশ্চারাইজড থাকবে এবং চুলকানি কমবে। এই টোটকা চুলও দ্রুত গজাবে।

৬) সপ্তাহে একদিন বরফ গলা জল দিয়ে চুল পরিষ্কার করুন। এটি আপনার চুলকে ফ্রিজিনেসের হাত থেকে রক্ষা করবে এবং উজ্জ্বল করে তুলবে।

৭) স্ক্যাল্পে ঘাম বসে চুলকানির সমস্যা বাড়ায়। পাশাপাশি দুর্গন্ধ ছাড়তে থাকে। তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্যাল্প স্ক্রাব বানিয়ে নিন। এই স্ক্রাব স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। সপ্তাহে একবার এই কাজটা করলেই গরম চুল ও স্ক্যাল্প তরতাজা থাকবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?