নিয়মিত শ্যাম্পু করেন কিন্তু কন্ডিশনার কোনওদিন ছুঁয়ে দেখেন না?

Hair Conditioner: সপ্তাহ অন্তত ২-৩ বার শ্যাম্পু করা জরুরি। কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনার কি ব্যবহার করেন? শ্যাম্পুর মতো কন্ডিশনার ব্যবহার করাও আবশ্যিক। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে, এটি চুলকে ময়েশ্চারাইজ করে। শুধু কি এই কারণেই কন্ডিশনার ব্যবহার করা জরুরি?

নিয়মিত শ্যাম্পু করেন কিন্তু কন্ডিশনার কোনওদিন ছুঁয়ে দেখেন না?

|

Feb 22, 2024 | 3:28 PM

শ্যাম্পু করা ছাড়া চুলকে ভাল রাখার কোনও উপায় নেই। শ্যাম্পু চুল ও স্ক্যাল্পে জমে থাকা সমস্ত ময়লা, তেল, খুশকি পরিষ্কার করে দেয়। সপ্তাহ অন্তত ২-৩ বার শ্যাম্পু করা জরুরি। কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনার কি ব্যবহার করেন? শ্যাম্পুর মতো কন্ডিশনার ব্যবহার করাও আবশ্যিক। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে, এটি চুলকে ময়েশ্চারাইজ করে। শুধু কি এই কারণেই কন্ডিশনার ব্যবহার করা জরুরি? নাকি রয়েছে আরও অন্য কোনও কারণ? চলুন জেনে নেওয়া যাক।

ফ্রিজিনেস দূর করে: কন্ডিশনারের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে, যা উড়ো চুলের সমস্যা দূর করে। কন্ডিশনার ব্যবহার করলে চুলে জট পড়ে না। এতে স্প্লিট এন্ডের সমস্যাও দূর হয়। কন্ডিশনার ব্যবহার করলে চুলে শুষ্ক ও রুক্ষভাবকে সহজেই প্রতিরোধ করা যায়।

চুলের টেক্সচার উন্নত করে: প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলের সামগ্রিক টেক্সচার উন্নত করে। এতে চুলের স্থিতিস্থাপকতাও উন্নত হয়। চুলে থাকা প্রোটিনকেও বজায় রাখে কন্ডিশনার। তাছাড়া নিস্তেজ চুলে কন্ডিশনার ব্যবহার করলে জেল্লা আসে চুলে।

চুলের ক্ষয় প্রতিরোধ করে: দূষণ, রোদ, ঝড়-জলে চুলের দফা-রফা অবস্থা হয়। তাছাড়া ঘন ঘন স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার বা কালার ব্যবহার করলে চুলের ব্যাপক ক্ষতি হয়। এসব ক্ষয় পুনরুদ্ধারে সাহায্য করে কন্ডিশনার। এতে চুলকে অকাল বার্ধক্যের হাত থেকেও প্রতিরোধ করা যায়। কন্ডিশনার চুলের স্বাস্থ্যকে বজায় রাখে।

স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে: শ্যাম্পু স্ক্যাল্প থেকে ময়লা, তেল পরিষ্কার করে দেয়। কন্ডিশনার স্ক্যাল্পকে শুষ্কতার হাত থেকে বাঁচায়। এটি স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এতে স্ক্যাল্পের অস্বস্তি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

চুলের রং বজায় রাখে: আপনি যদি চুলে রং করিয়ে থাকেন, তাহলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। শ্যাম্পু‌ করলে রং করা চুল জেল্লা হারিয়ে ফেলে। চুলের রং হালকা হতে থাকে। কন্ডিশনার আপনার চুলের রংকে ধরে রাখতে সাহায্য করে। কন্ডিশনিং এজেন্ট চুলের কিউটিকলকে লোক করে দেয় এবং রঙের মলিকিউলগুলোকে নষ্ট হওয়া থেকে প্রতিরোধ করে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us