
রেস্তোরাঁ কিংবা কোনও ফাস্ট ফুডের দোকানে খাবার অর্ডার করলেই চট করে সেই খাবার পরিবেশন করা হয়। সেই খাবারের এত স্বাদ বলার অপেক্ষা রাখে না। এখন অনেকেই মনে মনে ভাবেন এমন কী মশলা ব্যবহার করা হয় যাতে খাবারের স্বাদ দ্বিগুণ হয়? সেই সিক্রেট মশলার রেসিপিই এবার জেনে নিন।
প্রতিদিনের এক ঘেয়ে তরকারি খেতে কারওই ভাল লাগে না। আবার অনেক বাড়ি আছে যেখানে চিকেন কিংবা মাছ প্রতিদিন হয়। এবার রোজ সেই এক চিকেন কিংবা এক মাছের ঝোল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেলে রান্নায় ব্যবহার করতে পারেন এই মশলা। বেশি সময় কিন্তু লাগে না মশলা বানাতে। সব থেকে বড় কথা এই মশলার সব উপকরণই থাকে বাঙালিদের রান্নাঘরে। ফলে খুব বেশি খাটুনিও নেই।
উপকরণ:
গোটা জিরে, ২ চামচ গোটা ধোনে, সামান্য মেথি দানা, ২ চামচ মৌরী, ১ চামচ সর্ষে, ২ চামচ পোস্ত, ৮ ছোট এলাচ, ১০ থেকে ১২টা লবঙ্গ, ১ দারুচিনি, বেশ কয়েকটা গোলমরিচ, একটা স্টারআনিচ, জয়ত্রী, কয়েকটা শুকনো লঙ্কা, ২টো তেজপাতা ও বেশ কয়েকটা কারী পাতা।
পদ্ধতি
এরপর এই মশলা গুলি শুকনো খোলায় ভেজে নিন। খুব বেশি ভাজবেন না। পুড়ে যাবে। হালকা করে ভাজুন। তারপর ঠান্ডা করে মিক্সারে পিষে নিন। আর পেশার সময় এর মধ্যে নুন আর জয়ত্রী মেশাবেন। সব শেষে একটু কনফ্লাওয়ার দিতে হবে। এতে অনেকদিন অবধি মশলা থাকবে।