Ring Marks On Fingers: দীর্ঘদিন ধরে আংটি পরে আঙুলে সাদা, গোল দাগ? এই সহজ কায়দাতেই দূর করুন
Skin Care Hacks: খোলামেলা চোখে এই বিষয়টি আমরা প্রায়ই এড়িয়ে চলি। তবে আংটি খোলার পর আঙুলের সেই বিবর্ণ দাগ কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। আপনিও কি এই সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, ঘরোয়া কিছু সহজ উপায়েই দূর করা সম্ভব এই দাগ।

প্রতিদিনের অভ্যাসে আঙুলে আংটি পরে থাকা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন টানা আংটি পরে থাকলে সেখানে একটি গোল সাদা বা ফিকে দাগ হয়ে যায়। খোলামেলা চোখে এই বিষয়টি আমরা প্রায়ই এড়িয়ে চলি। তবে আংটি খোলার পর আঙুলের সেই বিবর্ণ দাগ কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। আপনিও কি এই সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, ঘরোয়া কিছু সহজ উপায়েই দূর করা সম্ভব এই দাগ।
টানা আংটি পরে থাকা একদমই উচিত নয়। সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন আংটি খুলে আঙুলকে মুক্ত রাখুন। এতে ত্বকে বাতাস চলাচলের সুযোগ পায় এবং স্বাভাবিক রঙ ফিরে আসে।
অনেকে অমঙ্গলের ভয়ে বা জ্যোতিষীর পরামর্শে পরা আংটি খুলতে চান না। সে ক্ষেত্রে মাঝে মাঝে আংটিটি সামান্য উপরের দিকে তুলে সেই জায়গায় আলতো হাতে মাসাজ করে নিতে পারেন।
সপ্তাহে অন্তত দু’দিন ভালো কোনো স্ক্রাবার দিয়ে আঙুলের ওই অংশটি হালকা হাতে ঘষে নিন। এতে জমে থাকা মৃত কোষ বা ডেড স্কিন সেল দূর হবে এবং দ্রুত আংটির দাগ মিলিয়ে যাবে।
ঘর থেকে বাইরে বের হওয়ার আগে শুধু মুখে নয়, হাতে ও আঙুলেও ভালোভাবে সানস্ক্রিন লাগিয়ে নিন। এতে রোদের ক্ষতিকর প্রভাব ও ত্বকের অসমান রঙ ঠিক হতে সাহায্য করবে।
দিনে অন্তত দু’থেকে তিনবার দাগের ওপর খাঁটি অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। অ্যালোভেরার প্রাকৃতিক গুণ ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।
হাতের সার্বিক যত্ন ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে প্রতি মাসে নিয়ম করে ম্যানিকিউর করান। এতে আঙুলের সমস্ত দাগছোপ দূর হয়ে হাত থাকবে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন।
