Pet Care Tips: বর্ষায় পোষ্যকে নিয়ে ঘুরতে যাচ্ছেন! কোন কোন জিনিস মাথায় রাখা জরুরী?

Pet Care Tips: অচেনা জায়গায়, অচেনা মানুষজনের মাঝে হঠাৎ যদি আপনার পোষ্যের শরীর বিগড়ে যায় তাহলে পুরো ঘোরাটাই মাটি। তাই আগেভাগে মাথায় রাখুন এই টিপস।

Pet Care Tips: বর্ষায় পোষ্যকে নিয়ে ঘুরতে যাচ্ছেন! কোন কোন জিনিস মাথায় রাখা জরুরী?

Aug 08, 2024 | 7:41 PM

বর্ষা এলেই যেন ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব’ বলে ওঠে। দূরে কিংবা কাছে যেরকম সুবিধা ঘুরে আসুন। তবে যদি পোষ্য থাকে তাহলে একটু চিন্তা। কারণ এই সময়ে মানুষের মতোই পোষ্যদেরও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই তাকে সঙ্গে নিয়ে ঘুরতে গেলে চাই বাড়তি সতর্কতা। অচেনা জায়গায়, অচেনা মানুষজনের মাঝে হঠাৎ যদি আপনার পোষ্যের শরীর বিগড়ে যায় তাহলে পুরো ঘোরাটাই মাটি। তাই আগেভাগে মাথায় রাখুন এই টিপস।

১) বেড়াতে যাওয়ার সময় এমন রিসর্ট আগে থেকে বুক করে রাখুন যেখানে পোষ্যকে নিয়ে প্রবেশে কোনও বাধা নেই। পোষ্যকে সঙ্গে নিয়ে হোটেলে হোটেলে ঘোরা বেশ ঝক্কির কাজ।

২) বাইরে গেলে চেষ্টা করুন পোষ্যের বিছানাটি সঙ্গে নিয়ে যাওয়ার। বাইরে গিয়ে যাতে বাড়ির স্বাচ্ছন্দ্য বজায় থাকে সেদিকে নজর রাখুন। কারণ আপনার মতো পোষ্যের ঘুম খুব জরুরী।

৩) নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগে নেওয়ার সঙ্গে পোষ্যদের জন্যেও আলাদা একটি ব্যাক প্যাক করুন। সেখানে পোষ্যের প্রয়োজনীয় ওষুধপত্র, খাবারদাবার, জল, খেলনা নিতে ভুলবেন না।

৪) বর্ষায় ঘুরতে গিয়ে পোষ্য যেন বারে বারে ভিজে না যায় সে দিকে নজর রাখুন। ভিজে গেলেও একটা ড্রায়ার সঙ্গে রাখুন। গা তোয়ালে দিয়ে মুছিয়ে ড্রায়ার দিয়ে শুকনো করে নিন।

৫) গায়ে কাদা-মাটি লেগে গেলে তা ভাল করে পরিষ্কার করিয়ে দেবেন। সেগুলি পোষ্যের মুখে চলে গেলে পেটের সমস্যা শুরু হতে পারে।

৬) ঝড়বৃষ্টির সময়ে এমনিতেই খানিক ভীত থাকে পোষ্যরা। তাই সে সময়ে ওদের একা না রাখাই ভাল। শরীরের সঙ্গে পোষ্যের মনের দিকটাও নজরে রাখুন।

Loading...
Unable to load recommendations.
Follow Us