IIT Delhi: আইআইটি দিল্লিতে পড়ার শখ? কবে শুরু ভর্তি? কী ভাবে করবেন আবেদন?

IIT Delhi: যে সমস্ত পড়ুয়া স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়াটাও অত্যন্ত জরুরি।

IIT Delhi: আইআইটি দিল্লিতে পড়ার শখ? কবে শুরু ভর্তি? কী ভাবে করবেন আবেদন?

Apr 13, 2025 | 12:32 PM

ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান থেকে টেকনোলজি। বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি। এই বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান।
কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, শিক্ষার্থীরা?

ইঞ্জিনিয়ারিং শাখায় মেশিন ইন্টালিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সেস, টেক্সটাইল অ্যান্ড ফাইবার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং; হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন,পাবলিক পলিসি-সহ বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে।

কী যোগ্যতা প্রয়োজন?

যে সমস্ত পড়ুয়া স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়াটাও অত্যন্ত জরুরি। চলতি বছরের ১৪ মে থেকে ১৬ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। ২৪ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us