কলা খাওয়ার পর জল খাওয়া কি সত্যিই ক্ষতিকর?

প্রচলিত ধারণা অনুযায়ী, কলা খাওয়ার পর জল খেলে পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যাসিডিটি, পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির কথা বলা হয়। কিন্তু শারীরিক ভাবে সুস্থ কোনও ব্যক্তি কলা খাওয়ার পর জল খেলে যে সমস্যা হবে, এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কারও যদি নির্দিষ্ট খাবার খাওয়ার পর পেট ফাঁপা বা অস্বস্তির প্রবণতা থাকে, তাহলে নিজের শরীরের কিছু সমস্যা হতে পারে।

কলা খাওয়ার পর জল খাওয়া কি সত্যিই ক্ষতিকর?
কীভাবে চিনবেন?Image Credit source: Free pik

Oct 01, 2026 | 1:56 PM

কলা খাওয়ার পর সঙ্গে-সঙ্গে জল খাওয়া উচিত নয়। বহু বছর ধরেই এমন পরামর্শ দিয়ে আসছেন বাড়ির বয়স্করা। অনেকের ধারণা, কলা খাওয়ার পর জল খেলে পেটে গ্যাস, অস্বস্তি বা অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তবে এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।

পুষ্টিগুণের দিক থেকে কলা অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার এবং ভিটামিন C, A ও B6। কলার ফাইবার হজমে সহায়তা করতে পারে। পাশাপাশি শরীরে প্রয়োজনীয় পটাশিয়াম সরবরাহের অন্যতম সহজ উৎস হিসেবেও কলাকে ধরা হয়।

প্রচলিত ধারণা অনুযায়ী, কলা খাওয়ার পর জল খেলে পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে অ্যাসিডিটি, পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির কথা বলা হয়। কিন্তু শারীরিক ভাবে সুস্থ কোনও ব্যক্তি কলা খাওয়ার পর জল খেলে যে সমস্যা হবে, এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কারও যদি নির্দিষ্ট খাবার খাওয়ার পর পেট ফাঁপা বা অস্বস্তির প্রবণতা থাকে, তাহলে নিজের শরীরের কিছু সমস্যা হতে পারে।

কলার উপকারিতা

কলা শুধু পেট ভরানোর ফল নয়, এর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। পটাশিয়াম শরীরের স্বাভাবিক পেশি ও স্নায়ুর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, ভিটামিন C ও A শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমে প্রয়োজনীয়। ভিটামিন B6-ও শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান।

সকালের জলখাবারে কলা রাখা যেতে পারে। দই বা অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে কলা খেলে খাবারটি আরও পরিপূর্ণ হতে পারে। কলা খাওয়ার পর জল পিপাসা পেলে একটু অপেক্ষা করেই খাওয়া ভাব। তবে খেয়ে ফেললেও সমস্যা নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us