Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ল, দিনে ৩৬ হাজার ভক্ত দর্শন করবেন

Kedarnath Temple open time: কেদারনাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেদারনাথ দর্শন করতে এবছর প্রতিদিনই পুণ্যার্থীর ভিড় উপচে পড়ছে। গত ১০ মে মন্দিরের দ্বার খুলেছে। এখনও রেজিস্ট্রেশনের আবেদন আসছে। এই পরিস্থিতিতে ভিড় মোকাবিলা করতে মন্দির খোলার এবং ভক্তদের পুজো দেওয়ার সময়সীমা বাড়ানো হল।

Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ল, দিনে ৩৬ হাজার ভক্ত দর্শন করবেন
কেদারনাথ মন্দির।Image Credit source: Facebook

|

Jun 04, 2024 | 6:10 AM

কেদারনাথ: হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ ধাম। এটিকে ১২টি শিব জ্যোতির্লিঙ্গের একটি হিসাবে মানা হয়। তবে এখানে সারা বছর যাওয়া যায় না। মাত্র ৬ মাস পুণ্যার্থীদের জন্য মন্দিরের গেট খোলা থাকে। নির্দিষ্ট রীতি মেনে, রেজিস্ট্রেশন করে মন্দিরে প্রবেশ করতে হয়। প্রতি বছরই মে মাস নাগাদ মন্দিরের দরজা খোলে এবং কালীপুজোর পর মন্দিরের দ্বার বন্ধ হয়। এই ৬ মাসে পুণ্যার্থীর যথেষ্ট ভিড় হয়। তাই এবার পুণ্যার্থীর কথা ভেবে মন্দিরের গেট খোলার সময়সীমা বাড়াল বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ।

কেদারনাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেদারনাথ দর্শন করতে এবছর প্রতিদিনই পুণ্যার্থীর ভিড় উপচে পড়ছে। গত ১০ মে মন্দিরের দ্বার খুলেছে। এখনও রেজিস্ট্রেশনের আবেদন আসছে। এই পরিস্থিতিতে ভিড় মোকাবিলা করতে মন্দির খোলার এবং ভক্তদের পুজো দেওয়ার সময়সীমা বাড়ানো হল।

সাধারণত সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেদারনাথ মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। তবে মাঝে কয়েকবার কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ করা হবে।

মন্দিরে প্রবেশের সময়সূচি

প্রথম দফায় ভোর সাড়ে ৪টে থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত পুণ্যার্থীরা কেদারনাথ ধামে প্রবেশ করতে পারবেন। তারপর কেদারনাথকে ভোগ দেওয়ার জন্য আধ ঘণ্টা পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এরপর ফের বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শন করতে পারবেন ভক্তরা। সন্ধ্যা আরতির জন্য কিছুক্ষণ মন্দিরের গেট বন্ধ করা হবে। তারপর আবার রাত ১২টা পর্যন্ত পুজো দেওয়া যাবে। রাত ১২টায় শৃঙ্গার দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা।

পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড়ের কথা বিবেচনা করে এবার থেকে এক ঘণ্টায় ২০০০-এর বেশি পুণ্যার্থীকে মন্দিরে প্রবেশ করানো হবে। অর্থাৎ দিনে ৩৬ হাজার ভক্তকে মন্দিরে প্রবেশ করানোর সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us