Leftover Dough: আটা মেখে ফ্রিজে রেখে দেন, বিপদ ডাকছেন না তো!

রোজ রোজ আটা বা ময়দা মেখে সকাল সকাল রুটি, লুচি, পরোটা করার ঝক্কিটা অনেকেই নিতে চান না। তাই অনেকেই এক সময় অতিরিক্ত আটা মেখে সেই মণ্ড ফ্রিজে রেখে দেন। একাধিক বাড়িতে এই জিনিস লক্ষ্য করা যায়। এ কাজ করে বিপদ বাড়াচ্ছেন না তো!

Leftover Dough: আটা মেখে ফ্রিজে রেখে দেন, বিপদ ডাকছেন না তো!
Leftover Dough: আটা মেখে ফ্রিজে রেখে দেন, বিপদ ডাকছেন না তো!Image Credit source: Getty Images

Dec 20, 2024 | 9:00 PM

মানুষের দৈনন্দিন জীবনে যত ব্যস্ততা বাড়তে সকলেই সময় বাঁচানোর চেষ্টায় লেগে পড়ছেন। প্রতিদিন বাড়িতে সকলের নানা কাজ থাকে। রোজ রোজ আটা বা ময়দা মেখে সকাল সকাল রুটি, লুচি, পরোটা করার ঝক্কিটা অনেকেই নিতে চান না। তাই অনেকেই এক সময় অতিরিক্ত আটা মেখে সেই মণ্ড ফ্রিজে রেখে দেন। একাধিক বাড়িতে এই জিনিস লক্ষ্য করা যায়। যে সময় রুটি, লুচি বা পরোটা বানানোর প্রয়োজন হয়, তার অল্প আগে সেই আটার মণ্ড ফ্রিজ থেকে বের করে খানিক সময় বাঁচিয়ে কাজ শেষ করা যায়। এই অভ্যাস যদি আপনারও রয়েছে, তা হলে সাবধান হোন। ফ্রিজে সংরক্ষণ করা আটার মণ্ডে ঠিক কী থাকে জানতে আঁতকে উঠতে পারেন।

দিল্লির এক বেসরকারি হাসপাতালের পুষ্টিবিদ পায়েল শর্মা এক্কেবারে খাতায় কলমে দেখিয়েছেন আটার মণ্ড একটি ফ্রিজে ৪৮ ঘণ্টা রেখে দেওয়ার পর তাতে কী জন্মেছে। আসলে সেখানে ছত্রাক থেকে শুরু করে নানা রকম ব্যক্টেরিয়া জন্মায়। কাজের সময় বাঁচানোর জন্য যদি একান্তই ফ্রিজে আটার মণ্ড রাখতে হয় সেক্ষেত্রে জিপ লক দেওয়া প্যাকেটে, এয়ার টাইট বাক্সে বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে তা ফ্রিজে রাখতে পারেন। খোলা পাত্রে কখনও ফ্রিজে আটার মণ্ড রাখবেন না।

ওই পুষ্টিবিদের কথা অনুযায়ী, সাধারণত আটা মেখে তা মণ্ড বানিয়ে ফ্রিজে যদি ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখা হয় তা হলে খুব সমস্যা হয় না। ২৪ ঘণ্টা ফ্রিজে আটার মণ্ড রেখে দিলে সত্যিই তা অস্বাস্থ্যকর হয়ে ওঠে না। কিন্তু যখন দু’দিনের বেশি আটার মণ্ড ফ্রিজে রেখে দেওয়া হয়, তাতে ছত্রাক জন্ম নিতে শুরু করে। কালো কালো ছোপ ধরে আটার মণ্ডর উপর। এগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে না। তিন দিন যদি আটার মণ্ড রেখে দেওয়া হয়, আর তা থেকে যদি রুটি বানিয়ে খাওয়া হয়, তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়।

 

Follow Us