AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lactose Intolerants: ল্যাক্টোজ ইন্টলারেন্ট হলেও খেতে পারবেন দুধ! শুধু মানতে হবে এই নিয়ম

ল্যাক্টোজ ইন্টলারেন্ট থাকলে ছানার মিষ্টি, আইসক্রিম, দই, বা চকোলেট খেতেও সমস্যা হয় অনেকের। তবে ভাববেন না, কয়েকটি নিয়ম মানলে কিন্তু খেতে পারবেন এই সব কিছুই। কী করতে হবে, দেখে নিন প্রতিবেদনে।

Lactose Intolerants: ল্যাক্টোজ ইন্টলারেন্ট হলেও খেতে পারবেন দুধ! শুধু মানতে হবে এই নিয়ম
| Updated on: Aug 05, 2024 | 10:46 PM
Share

দুধ থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। হাড়ের সামগ্রিক স্বাস্থ্যের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দাঁত মজবুত রাখতেও দুধ খাওয়া জরুরি। ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে দুধের উপরেই ভরসা রাখতে হয়।

কিন্তু দুধ খেলে অনেকেরই পেটে সমস্যা হয়। গ্যাস, অম্বল থেকে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে। তাই বাধ্য হয়েই ছাড়তে হয়েছে দুধ খাওয়া। কেবল দুধ নয়, অনেকের সমস্যা থাকে আরও নানা দুগ্ধজাত খাবারেও। একে বলে ল্যাক্টোজ ইন্টলারেন্ট। ল্যাক্টোজ ইন্টলারেন্ট থাকলে ছানার মিষ্টি, আইসক্রিম, দই, বা চকোলেট খেতেও সমস্যা হয় অনেকের।

তবে ভাববেন না, কয়েকটি নিয়ম মানলে কিন্তু খেতে পারবেন এই সব কিছুই। কী করতে হবে, দেখে নিন প্রতিবেদনে। অনিচ্ছা সত্ত্বেও দুধ খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।

গরু বা মোষের দুধে সমস্যা থাকলে এখন ওটস, কাঠবাদাম বা সোয়াবিনের দুধ বাজারে পাওয়া যায়। তা খেতে পারেন। এতে ল্যাক্টোজ থাকে না।

অনেকের ভরা পেটে দুধ খেলে কোনও সমস্যা হয় না, কিন্তু খালি পেটে গেলে হয়। সে ক্ষেত্রে যেটা সুবিধা তাই করুন। তবে ল্যাক্টোজ ইন্টলারেন্ট হলে দুধের সঙ্গে ফাইবার জাতীয় খাবার খাবেন না। তাতে সমস্যা হতে পারে।

দুধের সঙ্গে দুগ্ধজাত খাবার খেলেও পেটের গোলমাল হতে পারে। তাই দুধ চা খেলে তার সঙ্গে দুধের দুগ্ধজাত কোনও খাবার খাবেন না। বা ঠিক উল্টোটা, মানে একসঙ্গে একাধিক দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ করবেন না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?