
কলকাতা : আলুর তরকারি, আলুর দম, আলু মাখা বা স্যালাড – বাঙালির রান্নাঘরে আলুর ব্যবহারে প্রায় প্রতিদিন হয়। আর এই সব পদ তৈরি করার আগে আলু সেদ্ধ করা একটি অত্যন্ত দরকারি কাজ। সাধারণত, জল দিয়ে হাঁড়ি বা প্রেশার কুকারে আলু সেদ্ধ করা হয়। কিন্তু জানেন কি, একফোঁটা অতিরিক্ত জল বা দিয়েও প্রেশার কুকারে আলু সেদ্ধ করা সম্ভব? শুধু তাই নয়, এই পদ্ধতিতে আলুর স্বাদ ও টেক্সচারও ভাল থাকে। রান্নার এই সহজ কৌশলটি ইতিমধ্যেই নজরকাড়া। এর জন্য প্রয়োজন শুধু একটি প্রেসার কুকার, কয়েকটি আলু ও সামান্য নুন। আলুর নিজস্ব আদ্রতা ও কুকারের ভিতরের তৈরি হওয়া বাষ্পের সাহায্যে রান্না করা যাবে আলু। ফলে আলাদা করে জল দিয়ে আলু সেদ্ধ করার প্রয়োজন পড়বে না।
কীভাবে জল ছাড়াই সেদ্ধ করবেন আলু?
1- প্রথমে ভাল করে আলু ধুয়ে নিন-
প্রথমে আলুগুলি ভাল করে জল দিয়ে ধুয়ে নিন, যাতে গায়ে লেগে থাকা মাটি ও ময়লা পরিস্কার হয়ে যায়। চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তবে খোসাসহ সেদ্ধ করলে আলুর কিছু পুষ্টিগুন ধরে রাখতে সুবিধা হতে পারে।
2. প্রেসার কুকারে আলু রাখুন-
পরিষ্কার করা আলুগুলি সরাসরি প্রেসার কুকারের ভিতরে রাখুন। এই পদ্ধতিতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। তবে বর্তমান সময়ে কুকারের ভিতরে একদম জল না রাখলে অতিরিক্ত গরম হয়ে কুকার বার্স্ট করার আশঙ্কা করা হয়।
৩- নুন ও মশলা দিন-
স্বাদ বাড়ানোর জন্য সামান্য নুন বা পছন্দের মশলা ব্যবহার করা যেতে পারে। তবে রান্নার আগে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই।
৪- ঢাকনা বন্ধ করে রান্না করুন-
প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে রান্না করার প্রয়োজন দেওয়া হয় এই পদ্ধতিতে। তবে কতক্ষণ রান্না করতে হবে, তা আলুর আকার ও কুকারের উপরে নির্ভর করে। নিরাপদ রান্নার জন্য কুকারের user guide মেনে চলুন।
আলুর আকার অনুযায়ী রান্নার সময় এর নিয়ম বদলে যায়। ছোট আলু তূলনামূলক কম সময়ে সেদ্ধ হয়। অন্যদিকে, বড় আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। আলুর দম, ম্যাশড্ পোট্যাটো, পটেটো স্যালাড, আলুর পুর ও আলুর চপ বানাতে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
এই পদ্ধতির সুবিধা কী?
জল কম ব্যবহার করে রান্না করা নিঃসন্দেহে সুবিধাজনক। তবে আলুর নিজস্ব আর্দ্রতা দিয়েই প্রেশার কুকারে নিরাপদে রান্না হবে, এমনটা সব কুকারের ক্ষেত্রে ধরে নেওয়া যায় না। সঠিক পদ্ধতিতে রান্না করতে পারলে আলুর অতিরিক্ত জল শুষে নেওয়ার সমস্যা কমতে পারে। ফলে ম্যাশড্ পটেটো বা আলুর পুর তৈরি করার ক্ষেত্রে আলুর অবস্থা ভাল হয়। তবে মনে রাখবেন, প্রেসার কুকারে জল ছাড়া রান্না করার আগে কুকার প্রস্তুতকারক সংস্থার নির্দেশিকা দেখে নেবেন। সাধারণ প্রেশার কুকারে পর্যাপ্ত তরল ছাড়া রান্না করা আসলেই বিপজ্জনক।