
পাতে পনির, এক মুঠো আমন্ড, এক গ্লাস ফ্রুট জ্যুস - শুনলেই স্বাস্থ্যকর লাগে? আমরা যেসব খাবারকে স্বাস্থ্যকর বলি, সেগুলোর কিছু কিছু আসলে অজান্তেই আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এর ফলে স্বাস্থ্য ও শরীরে এনার্জির মাত্রা - দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। (Credit - Getty Images)
পনির একটি প্রোটিনসমৃদ্ধ খাবার, যা ভেজিটেরিয়ানদের জন্য ভাল। এটি মাসল গঠনে সাহায্য করে ও দীর্ঘক্ষণ পেট ভার রাখে। তবে অতিরিক্ত পনির খেলে ক্যালোরি, স্যাচুরেটেড ফ্যাট ও ওজন বাড়তে পারে। তাই সবজি বা হোল গ্রেনের সঙ্গে পরিমাণমতো পনির খাওয়া ভাল। (Credit - Getty Images)
আমন্ডে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ও নানা পুষ্টি উপাদান আছে। তবে অতিরিক্ত আমন্ড খেলে শরীরে ক্যালোরি বেড়ে যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে বেশি অক্সালেট নেওয়া কিডনিতে পাথরের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই প্রতিদিন এক মুঠো আমন্ড যথেষ্ট। (Credit - Getty Images)
সাধারণত, দইতে প্রোবায়োটিক থাকে, যা হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু অনেক ফ্লেভারড দইতে অতিরিক্ত চিনি ও অন্যান্য অনেক উপাদান থাকে। তাই চিনি ছাড়া সাধারণ দই বেছে নিন। স্বাদ বাড়াতে তাতে কোনও তাজা ফল খেতে পারেন। (Credit - Getty Images)
ভারতীয় রান্নাতে ঘি খুব জনপ্রিয় ও খাবারে স্বাদ বাড়ায়। তবে এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় অতিরিক্ত খেলে কোলেস্টেরল বাড়তে পারে ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। তাই রান্নায় অল্প পরিমাণ ঘি ব্যবহার করুন ও সর্ষের তেলের মতো স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে ভারসাম্য রাখুন। (Credit - Getty Images)
এনার্জি বারকে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে প্রচার করা হলেও অনেক বাড়ে অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট ও সংরক্ষণকারী উপাদান থাকে। নিয়মিত খেলে অজান্তেই ক্যালোরি বেড়ে যেতে পারে। এর বদলে বাদাম, ফলের বীজ ও তাজা ফলের মতো প্রাকৃতিক খাবার বেছে নেওয়া ভাল। (Credit - Getty Images)
ফলের জুসে ভিটামিন থাকলেও প্যাকেটের জুসে অনেক সময় অতিরিক্ত চিনি thake ও ফলের প্রাকৃতিক ফাইবার kome যায়। নিয়মিত বেশি জুস খেলে ওজন ও হজমের সমস্যা বাড়তে পারে। তাই ফলের জুসের থেকে গোটা ফল খাওয়া ভাল। (Credit - Getty Images)
তবে এর মধ্যে যেগুলো আপনার পছন্দের, সেগুলো সব বাদ দেওয়ার প্রয়োজন নেই। কোন খাবার কতটা পরিমাণে খাওয়া উচিত ও কিভাবে আরও স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া যায়, তা জানা থাকলেই খাবারের স্বাদ ও পুষ্টির মধ্যে ভারসাম্য রাখা সম্ভব। (Credit - Getty Images)