মেনোপজের সময় ত্বকের ১২ টা বাজছে? যত্ন নিন এভাবে

শীত হোক বা গ্রীষ্ম, অতিরিক্ত গরম জল দিয়ে স্নান করা কিন্তু ত্বকের পরম শত্রু। এটি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব পুরোপুরি শুষে নেয়। তার বদলে সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা জলে স্নান করার অভ্যাস করুন। এতে শুধু ত্বকের আর্দ্রতা বজায় থাকবে তাই নয়, হট ফ্লাশের(হট ফ্লাশ হলে শরীরের ওপরের অংশে, বিশেষ করে মুখ, ঘাড় ও বুকে হঠাৎ তীব্র গরম অনুভূত হয়।

মেনোপজের সময় ত্বকের ১২ টা বাজছে? যত্ন নিন এভাবে
Image Credit source: AI

Mar 05, 2026 | 6:57 PM

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসাটা খুব স্বাভাবিক। বিশেষ করে মহিলাদের জীবনে পঞ্চাশের কোঠায় আসা মানেই মেনোপজের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা। এই সময়টাতে মেজাজ খিটখিটে হওয়া বা হট ফ্লাশের মতো সমস্যা নিয়ে যতটা আলোচনা করেন, ঠিক ততটাই অবহেলা করেন ত্বককে। আয়নার সামনে দাঁড়ালে কি মনে হচ্ছে চামড়াটা বড্ড ঝুলে গিয়েছে? কিংবা হাজারো ক্রিমেও খসখসে ভাবটা যাচ্ছে না?

আসলে মেনোপজ়ের সময় শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে। এই দুই হরমোনের অভাব সরাসরি প্রভাব ফেলে ত্বকের ওপর। এই হরমোন গুলোর প্রভাবে প্রাকৃতিক তেলের জোগান কমে যায়, যার ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক ও প্রাণহীন। শুধু তাই নয়, কোলাজেনের অভাব শুরু হওয়ায় বলিরেখা বা চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। তবে চিন্তার কিছু নেই, নিয়ম মেনে চললে এই বয়সেও আপনি ধরে রাখতে পারেন ত্বকের উজ্জ্বলতা।

কীভাবে রুখবেন অকাল বার্ধক্য?

শীত হোক বা গ্রীষ্ম, অতিরিক্ত গরম জল দিয়ে স্নান করা কিন্তু ত্বকের পরম শত্রু। এটি ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব পুরোপুরি শুষে নেয়। তার বদলে সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা জলে স্নান করার অভ্যাস করুন। এতে শুধু ত্বকের আর্দ্রতা বজায় থাকবে তাই নয়, হট ফ্লাশের (হট ফ্লাশ হলে শরীরের ওপরের অংশে, বিশেষ করে মুখ, ঘাড় ও বুকে হঠাৎ তীব্র গরম অনুভূত হয়। এটি মেনোপজের একটি সাধারণ লক্ষণ, যা ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে ঘটে) অস্বস্তি থেকেও রেহাই মিলবে।

আবার সাবান বা ফেসওয়াশ নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। খেয়াল রাখুন আপনার ক্লিনজারে যেন ক্ষার, প্যারাবেন বা সালফেট না থাকে। মেনোপজের সময় ত্বক এমনিতেই পাতলা ও স্পর্শকাতর হয়ে পড়ে, তাই কড়া রাসায়নিক ব্যবহার করলে চুলকানি বা র‍্যাশের সমস্যা বাড়তে পারে। এই সময় স্ক্রাব ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ।
দিনের বেলা যেমন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন মাখা বাধ্যতামূলক, ঠিক তেমনই রাতের বেলা ত্বকের মেরামতির জন্য চাই সঠিক পুষ্টি। সাধারণ লোশনের বদলে বেছে নিন শিয়া বাটার, পেট্রোলিয়াম জেলি বা হাইলুরনিক অ্যাসিড যুক্ত ভারী ময়েশ্চারাইজার। নিয়মিত নাইট ক্রিম ব্যবহারে বিশেষ করে রেটিনয়েড যুক্ত পণ্য ত্বকের ঝুলে পড়া ভাব রুখতে ম্যাজিকের মতো কাজ করে।

মেনোপজ মানেই ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যাওয়া নয়, বরং হরমোনের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুন করে চলতে হবে। একটু বাড়তি সচেতনতা আর সঠিক যত্নে এই বয়সেও আপনার ত্বক থাকতে পারে সতেজ ও উজ্জ্বল।