চাল নয়, বরং এভাবে বানিয়ে ফেলুন পায়েস, রইল সহজ রেসিপি

৩-৪ কাপ জলে চিনির সিরা করে ছেঁকে ১ টেবিল চামচ গোলাপজল ও লেমন কালার মেশান। দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ টেবিল চামচ গোলাপজল ও জাফরান মিশিয়ে রাখুন। পাউরুটির সাইড বাদ দিয়ে সমান দু-টুকরো করে কেটে ঘিয়ে পাউরুটি মুচমুচে করে ভেজে ঘন চিনির সিরায় ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ডিশে সাজিয়ে রাখুন।

চাল নয়, বরং এভাবে বানিয়ে ফেলুন পায়েস, রইল সহজ রেসিপি

|

Oct 29, 2025 | 8:32 PM

পায়েস মানেই আমরা জানি চালের পায়েস কিংবা সুজির পায়েস। কিন্তু এমন এক পায়েস রয়েছে যা তৈরি করতেও সহজ। খেতেও ভাল লাগে। মা-ঠাকুমারা চট করে বানিয়ে ফেলতেন পাউরুটির পায়েস। জেনে নিন রেসিপি।

যা যা লাগবে—

পাউরুটি ১০টি স্লাইস, দুধ ২ লিটার, ঘি ৮ টেবিল চামচ, মালাই কাপ, চিনি ১ কাপ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, লেমন কালার সামান্য, জাফরান ২ চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ।

এভাবে তৈরি করুন—

৩-৪ কাপ জলে চিনির সিরা করে ছেঁকে ১ টেবিল চামচ গোলাপজল ও লেমন কালার মেশান। দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ টেবিল চামচ গোলাপজল ও জাফরান মিশিয়ে রাখুন। পাউরুটির সাইড বাদ দিয়ে সমান দু-টুকরো করে কেটে ঘিয়ে পাউরুটি মুচমুচে করে ভেজে ঘন চিনির সিরায় ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ডিশে সাজিয়ে রাখুন। পাউরুটির ওপর ঘন ঠান্ডা দুধ ও মালাই দিন। কিশমিশ ও পেস্তাবাদাম কুচি ভেজে পাউরুটির ওপর ছিটিয়ে দিন। এর ওপর ক্ষীরের গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন।

Follow Us