AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালীপুজোর আগেই গাছ ভরে যাবে জবা ফুলে! মাটিতে শুধু এই খোসাটা দিয়ে দিন

সেই রক্তজবা যদি হয় আপনার বাড়ির ছাদের, তাহলে মাকালীর কৃপা সদা থাকবে আপনার সঙ্গে। কিন্তু অনেকের বাড়িতে জবা গাছ থাকলেও, ফুল আর ফুটতে চায় না। অনেক যত্ন নেওয়ার পরেও সপ্তাহে একটা বা দুটো। কিন্তু জানেন কি?

কালীপুজোর আগেই গাছ ভরে যাবে জবা ফুলে! মাটিতে শুধু এই খোসাটা দিয়ে দিন
| Updated on: Oct 10, 2025 | 12:55 PM
Share

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পেরিয়ে এবার কালীপুজোর পালা। আলোর সাজে গোটা শহর সেজে ওঠার সঙ্গে সঙ্গে মায়ের পায়েও শোভা পাওয়ার জন্য রক্তজবা। আর সেই রক্তজবা যদি হয় আপনার বাড়ির ছাদের, তাহলে মাকালীর কৃপা সদা থাকবে আপনার সঙ্গে। কিন্তু অনেকের বাড়িতে জবা গাছ থাকলেও, ফুল আর ফুটতে চায় না। অনেক যত্ন নেওয়ার পরেও সপ্তাহে একটা বা দুটো। কিন্তু জানেন কি? রয়েছে এমন কিছু ঘরোয়া টোটকা যা করলে গাছ ভরে যাবে জবা ফুলে।

কালীপুজোর অন্যতম উপকরণই হল জবা ফুল। এই ফুল ছাড়া সন্তুষ্ট হন না মাকালী। কালীপুজো উপলক্ষে জবার দামও চড়চড়িয়ে বাড়তে থাকে। এই অবস্থায় যদি বাড়িতেই থাকে জবা ফুলের গাছ, তাহলে তো কথাই নেই। শুধু চাই একটু যত্ন, যা করলেই, ডালে ডালে ফুটে উঠবে রক্ত জবা। নাহ কোনও কেমিক্যাল নয়। বরং ঘরের সবজি দিয়েই তৈরি হবে এমন এক ম্যাজিক সার, যা গাছের গোড়ায় দিলেই গাছ বাড়বে তড়তড়িয়ে ফুলও হবে একডজন।

কীভাবে বানাবেন সেই ম্যাজিক সার?

দুটো খালি প্লাসটিকের বোতল নিন। তার মধ্য়ে জল ভরে আলাদা আলাদা করে দুটো বোতলে পেঁয়াজের খোসা ও কলার খোসা ভিজিয়ে রাখুন। অন্তত দুরাত ভিজিয়ে রাখুন। ব্যস তৈরি ম্যাজিক সার।

পেঁয়াজ ও কলার খোসায় রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ। যা কিনা জবা গাছের জন্য দারুণ উপকারি। তাই দুটো জল মিশিয়ে সকালে একবার, রাতে একবার জবা গাছে গোড়া ঢেলে দিন। দেখবেন, রাতারাতিই গাছে কুড়ি ভরে যাবে।

এই সার যখন গাছের গোড়ায় দেবেন, তখন অবশ্যই ছায়া রাখবেন গাছটি। দুদিন ছায়ায় রাখার পর তারপর রোদ লাগাতে দেবেন। যদি টবের পরিবর্তে বাগানে জবা গাছে থাকে, তাহলে বেশি পরিমাণে জল দেবেন সার দেওয়ার ঠিক একদিন পর। দেখবেন এক সপ্তাহের মধ্যেই গাছে ভরে যাবে জবা ফুল।

Follow Us