Ginger: প্রতিদিন এক টুকরো আদা এক মাস খেলে কী উপকার হয়? শুনলে চমকে যাবেন আপনিও

Ginger Benefits: প্রতিদিন রান্নায় ব্যবহৃত আদা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের জন্যও সম্ভাব্য উপকার বয়ে আনতে পারে। হজমশক্তি, বমিভাব, মাসল পেন - বিভিন্ন সমস্যায় আদার ভূমিকা নিয়ে গবেষণা হয়েছে। তাহলে এক মাস প্রতিদিন আদা খেলে শরীরে কী কী বদল হবে জানেন?

| Edited By: Moumita Das

Sep 18, 2026 | 1:50 PM

1 / 8
ফল ও শাকসবজির পাশাপাশি কিছু মশলাতেও শরীরের জন্য উপকারী নানা প্রাকৃতিক উপাদান আছে।  আদাও তেমনই একটি মশলা, যা বহু শতাব্দী ধরে রান্নার পাশাপাশি চিকিৎসাতেও ব্যবহার করা হচ্ছে। এতে রয়েছে জিঞ্জেরল, শোগাওল ও জিন্জিবরিনের মতো প্রাকৃতিক যৌগ, যা শরীরের নানা ভাবে উপকার করে। (Credit - Getty Images)

ফল ও শাকসবজির পাশাপাশি কিছু মশলাতেও শরীরের জন্য উপকারী নানা প্রাকৃতিক উপাদান আছে। আদাও তেমনই একটি মশলা, যা বহু শতাব্দী ধরে রান্নার পাশাপাশি চিকিৎসাতেও ব্যবহার করা হচ্ছে। এতে রয়েছে জিঞ্জেরল, শোগাওল ও জিন্জিবরিনের মতো প্রাকৃতিক যৌগ, যা শরীরের নানা ভাবে উপকার করে। (Credit - Getty Images)

2 / 8

আদার অন্যতম সক্রিয় উপাদান জিঞ্জেরলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে। এটি শরীরের প্রদাহ ও জ্বালা কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত আদা খেলে মাসল পেন, শরীরের অস্বস্তি ও ব্যায়ামের পর হওয়া মাসল পেন কিছুটা কমতে পারে বলে বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে। (Credit - Getty Images)

3 / 8

বমি বমি ভাব বা পেটের অস্বস্তি কমানোর জন্য আদা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। গাড়ি বা বিমানে যাতায়াতের সময় মোশন সিকনেসের কারণে হওয়া বমিভাবও এর মাধ্যমে কমে যায়। গর্ভাবস্থায় বমি বমি ভাব কমাতেও অনেকে আদা ব্যবহার করেন। তবে চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। (Credit - Getty Images)

4 / 8

আদা হজমশক্তি ভাল রাখতে সাহায্য করতে পারে। এটি পাকস্থলী ও অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন এমন কিছু মানুষও আদা খেয়ে উপকার পেতে পারেন। তাই খাবারের সঙ্গে পরিমিত আদা যোগ করা হজমের জন্য সহায়ক হতে পারে। (Credit - Getty Images)

5 / 8

পিরিয়ডস বা মাসিকের সময় অনেক মহিলাই পেটের ব্যথা ও ক্র্যাম্পের সমস্যায় ভোগেন। আদায় থাকা প্রাকৃতিক যৌগ এই ধরণের ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় এও দেখা গিয়েছে, পিরিয়ডের ব্যথা কমাতেও আদার সম্ভাব্য উপকারিতার কথা উঠে আসে। তবে তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Credit - Getty Images)

6 / 8

নিয়মিত আদা খেলে রক্তে খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে কিছুটা সাহায্য করতে পারে বলে গবেষণায় ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আদার বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে পারে। সর্দি-কাশি বা ভাইরাসজনিত অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সময়ও এটি সাহায্য করে। (Credit - Getty Images)

7 / 8

প্রতিদিন আদা চিবিয়ে খাবার প্রয়োজন নেই। ছোট একটি টুকরো আদা পাতলা করে কেটে গরম জল, চা, স্মুদি, স্যুপ বা বিভিন্ন রান্নাতে মিশিয়ে খাওয়া যায়। নিয়মিত অল্প পরিমাণ আদা খেলে কয়েক সপ্তাহের মধ্যেই শরীরে কিছু ইতিবাচক বদল দেখা যেতে পারে। তবে অতিরিক্ত একদম খাবার দরকার নেই। (Credit - Getty Images)

8 / 8

প্রতিদিন অল্প পরিমাণ আদা খাবারের সঙ্গে যোগ করা সহজ এবং সাশ্রয়ী। তবে আদা কোনও রোগের চিকিৎসার বিকল্প নয়। অতিরিক্ত পরিমাণে আদা খেলে অস্বস্তি হতে পারে। বিশেষ করে যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন, তাঁদের আদা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (Credit - Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us