Black Car Tyres: অন্য কিছুও তো হতে পারতো! সব গাড়ির টায়ার কেন কালো রঙেরই হয়?

Why Car Tyres are Black: শুরুতে যখন টায়ার আবিষ্কার হয়েছিল, তখন তা তৈরি হতো প্রাকৃতিক রবার দিয়ে। আর প্রাকৃতিক রবারের আসল রঙ কিছুটা সাদা। কিন্তু সেই রবারের টায়ারগুলি মোটেও মজবুত ছিল না। রাস্তার গরম এবং গাড়ির ভারী চাপ সহ্য করতে না পেরে সেগুলো খুব দ্রুত ক্ষয়ে যেত বা ফেটে যেত।

Black Car Tyres: অন্য কিছুও তো হতে পারতো! সব গাড়ির টায়ার কেন কালো রঙেরই হয়?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

May 26, 2026 | 9:07 PM

কলকাতা: রাস্তায় তো রোজই আমরা হাজার হাজার গাড়ি বা বাইক চলতে দেখি, কিন্তু কখনও খেয়াল করেছেন কি, সব গাড়ির টায়ারই কেন সবসময় কালো রঙের হয়? অনেকে ভাবেন এটা হয়তো শুধু ডিজাইন বা লুকের জন্য, কিন্তু এর নেপত্যে রয়েছে এক দারুণ বৈজ্ঞানিক কারণ। ঠিক কী সেই কারণ?  

ইতিহাস কী বলছে? 

শুরুতে যখন টায়ার আবিষ্কার হয়েছিল, তখন তা তৈরি হতো প্রাকৃতিক রবার দিয়ে। আর প্রাকৃতিক রবারের আসল রঙ কিছুটা সাদা। কিন্তু সেই রবারের টায়ারগুলি মোটেও মজবুত ছিল না। রাস্তার গরম এবং গাড়ির ভারী চাপ সহ্য করতে না পেরে সেগুলো খুব দ্রুত ক্ষয়ে যেত বা ফেটে যেত। এখানেই অর্থাৎ এই সমস্যার সমাধান করতেই টায়ার তৈরির প্রযুক্তিতে আসে বড়সড় পরিবর্তন।

কালো হওয়ার রহস্য কী? 

টায়ারকে দীর্ঘস্থায়ী করতে রবারের সঙ্গে ‘কার্বন ব্ল্যাক’ নামের একটি বিশেষ কার্বন পাউডার মেশানো হয়। এই উপাদানটি মেশানোর কারণেই টায়ারের রঙ সাদা থেকে বদলে কুচকুচে কালো হয়ে যায়। এটি একদিকে যেমন রবারকে বহুগুণ শক্ত করে, তেমনই টায়ারকে দ্রুত ক্ষয়ে যাওয়া থেকে বাঁচায়। তীব্র রোদে বা উত্তপ্ত রাস্তায় গাড়ি চললে এই কার্বন ব্ল্যাক টায়ারকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। এটি না থাকলে রবার সহজেই গলে বা ফেটে যেতে পারতো। 

অন্যদিকে কার্বন ব্ল্যাক যুক্ত করার ফলে টায়ার রাস্তার সঙ্গে চমৎকার গ্রিপ তৈরি করতে পারে। এর ফলে ব্রেক চাপলে গাড়ি সহজে নিয়ন্ত্রণে আসে। পিছলে যাওয়ার ঝুঁকিও কমে যায়। হাইওয়েতে তীব্র গতিতে গাড়ি চললেও কালো টায়ার সহজে গরম হয় না। ফলে উচ্চ গতিতেও টায়ার ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না। 

Follow Us