জানেন কেন গাড়ি দেখলেই পথ কুকুর তাড়া করে?

প্রতিটি পথ কুকুর বা তাদের দলের নির্দিষ্ট একটি এলাকা থাকে। যেখানে তারা বড় হয়। ওদের কাছে একটি দ্রুতগামী গাড়ি বা অপরিচিত শব্দ আসলে একজন ‘অনুপ্রবেশকারী’। ওরা মনে করে, চিৎকার করে বা তাড়া করে এই আপদকে বিদায় করতে পারলেই ওদের এলাকাটি সুরক্ষিত থাকবে। যখন গাড়িটি এলাকা ছেড়ে চলে যায়, ওরা ভাবে ওরাই জয়ী হয়েছে। এই আত্মবিশ্বাস থেকেই বারবার তারা এই কাজ করে থাকে।

জানেন কেন গাড়ি দেখলেই পথ কুকুর তাড়া করে?

Apr 05, 2026 | 7:05 PM

শহরের রাজপথ হোক বা গলির মোড়—গাড়ির আওয়াজ পেলেই একদল পথকুকুর তেড়ে আসা অত্যন্ত পরিচিত দৃশ্য। অনেকে ভয়ে সিঁটিয়ে যান, কেউ কেউ আবার বিরক্ত হয়ে ঢিল ছোঁড়েন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন এরা চলন্ত চাকার পিছনে নিজেদের জীবন বাজি রেখে ছোটে? কেন ওই চারপেয়ে প্রাণীগুলোর মনে গাড়ির প্রতি এত ক্ষোভ বা কৌতূহল? বিজ্ঞান বলছে, এই আচরণের আড়ালে লুকিয়ে আছে ওদের একাকীত্ব, লড়াই এবং বিবর্তনের এক দীর্ঘ ইতিহাস।

অস্তিত্ব রক্ষার লড়াই ও এলাকা দখল:

প্রতিটি পথ কুকুর বা তাদের দলের নির্দিষ্ট একটি এলাকা থাকে। যেখানে তারা বড় হয়। ওদের কাছে একটি দ্রুতগামী গাড়ি বা অপরিচিত শব্দ আসলে একজন ‘অনুপ্রবেশকারী’। ওরা মনে করে, চিৎকার করে বা তাড়া করে এই আপদকে বিদায় করতে পারলেই ওদের এলাকাটি সুরক্ষিত থাকবে। যখন গাড়িটি এলাকা ছেড়ে চলে যায়, ওরা ভাবে ওরাই জয়ী হয়েছে। এই আত্মবিশ্বাস থেকেই বারবার তারা এই কাজ করে থাকে।

শিকারি সত্তা:

কুকুরদের পূর্বপুরুষ ছিল নেকড়ে। তাদের রক্তে আজও বয়ে চলে শিকারি প্রবৃত্তি। যখনই কোনও বস্তু তাদের চোখের সামনে দিয়ে তীব্র গতিতে চলে যায়, তখন তাদের মস্তিষ্কের ‘প্রে ড্রাইভ’ (Prey Drive) বা ধাওয়া করার সহজাত ইচ্ছা জেগে ওঠে। গাড়িটিকে তারা শত্রু বা শিকার ভেবে তাড়া করে। এটি শুধু আক্রমণ নয়, বরং হাজার বছরের পুরনো এক বিবর্তনীয় বৈশিষ্ট্য।

অতীতের কোনও ক্ষত বা দুর্ঘটনা:

অনেক সময় এই তাড়া করার পিছনে লুকিয়ে থাকে গভীর কোনও ট্রমা। গবেষণায় দেখা গিয়েছে, যেসব কুকুর বা তাদের সন্তান আগে কোনও গাড়ির ধাক্কায় চোট পেয়েছে, তারা চিরকাল গাড়ির চাকা বা আওয়াজকে শত্রু মনে করে। সেই আতঙ্ক থেকেই তারা গাড়ি দেখলেই তেড়ে যায়। আসলে ওটা আক্রমণের চেয়েও বেশি আত্মরক্ষার চেষ্টা।

একঘেয়েমি ও একাকীত্ব:

পথ কুকুরদের জীবন কাটে চরম অনিশ্চয়তায়। সারাদিন অলসভাবে বসে থাকা বা খাবারের খোঁজে ঘুরে বেড়ানোর মাঝে চলন্ত গাড়ি ওদের কাছে এক ধরণের ‘উত্তেজনা’ বা ‘খেলা’র মতো। শরীরে জমে থাকা এনার্জি বের করার জন্য ওরা এই দৌড়ঝাঁপকে বেছে নেয়।

পথ কুকুরদের এই আচরণ অনেকের কাছে ভয়ের মনে হলেও, ওদের কাছে এটি অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তাই এদের প্রতি রুক্ষ না হয়ে বরং ধৈর্য ধরলে এবং গাড়ির গতি কিছুটা কমিয়ে দিলে দেখা যায় ওরা শান্ত হয়ে ফিরে যাচ্ছে। অবলা  প্রাণীর ভাষাহীন যন্ত্রণাকে বুঝতে পারাটাই বোধহয় শ্রেষ্ঠ মানবিকতা।

Follow Us