Sleep At Night: ঘুমনোর সময় শরীর হঠাৎ কেঁপে ওঠে? কারণ জানলে চমকে যাবেন!

Hypnic Jerk: ঘুমোনোর সময় অনেকের শরীর কেঁপে ওঠে। খালি মনে হয়, শরীর যেন কেঁপে যাচ্ছে বা অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছে। এর ফলেই শরীর কেঁপে যায়। কিন্তু জানেন কি, এর পিছনের চিকিৎসাবিজ্ঞানজনিত কারণটা কী?

Sleep At Night: ঘুমনোর সময় শরীর হঠাৎ কেঁপে ওঠে? কারণ জানলে চমকে যাবেন!
সুস্থভাবে ঘুমানImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Sep 18, 2026 | 7:58 PM

ধরুন, আপনি ঘুমোচ্ছেন। হঠাৎ আপনার গা কেঁপে উঠল। বা মনে হল, আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন। চট করে ঘুম ভেঙে গেল। না না, ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই ঝাঁকুনিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক। বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক ও ক্ষতিকর নয়।

কেন ঘুমের মধ্যে গা কেঁপে ওঠে?

ঘুমিয়ে পড়ার সময় শরীর শিথিল হতে থাকে ও মস্তিষ্কও বিশ্রাম নেয়। এই সময় আপনার স্নায়ুতন্ত্র সাময়িক সক্রিয় হয়ে যায় তাই হঠাৎ করে পেশি সংকুচিত হয়ে যায়। তখনই শরীর কেঁপে ওঠে। এর কোনও নির্দিষ্ট কারণ থাকে না। তবে ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ, উদ্বেগ ও অনিয়মিত ঘুমের অভ্যেস এর প্রবণতা বাড়াতে পারে। রাতে বেশি পরিমাণে চা, কফি বা অন্য ক্যাফেইনযুক্ত পানীয় খেলেও কিছু মানুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি হতে পারে।

কীভাবে কমাবেন?

১- প্রতিদিন পর্যাপ্ত সময় ঘুমানোর চেষ্টা করুন।

২- ঘুম ও ওঠার সময় ঠিক করে নিন।

৩- ঘুমোনোর আগে ফোন দেখবেন না।

৪- মানসিক চাপ কমান।

৫- রাতে চা-কফি খাবেন না।

৬- বেডরুম শান্ত, অন্ধকার রাখুন।

মাঝেমধ্যে হিপনিক জার্ক হওয়া সাধারণ একটি বিষয়। কিন্তু বারবার যদি হয় বা খুব ঘন ঘন হয়, বা ঘুম নষ্ট হয়, জেগে থাকাকালীনও যদি শরীরে ঝাঁকুনি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঘুমোনোর সময় গা কেঁপে ওঠা অনেক ক্ষেত্রেই খুব স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রামেই এটি কমানো সম্ভব।

Loading...
Unable to load recommendations.
Follow Us