Snake Recover: টয়লেট কিংবা স্কুটারে এমন কী থাকে যা সাপকে আকর্ষণ করে?

গাড়ির মতো স্কুটার বা মোটরবাইকের বিভিন্ন অংশেও অন্ধকার, ঢাকা ও তুলনামূলক নিরাপদ জায়গা থাকে। তাই বহুক্ষণ বাইরে পড়ে থাকা গাড়ি বা স্কুটার চালু করার আগে একবার চারপাশ এবং সম্ভব হলে নিচের অংশটি দেখে নেওয়া ভাল অভ্যাস।

Snake Recover: টয়লেট কিংবা স্কুটারে এমন কী থাকে যা সাপকে আকর্ষণ করে?
গ্যারেজ বা স্টোররুমের মেঝের ধুলোয় ইংরেজি 'S'-এর মতো বাঁকা দাগ দেখলে বুঝবেন সাপ হেঁটে গিয়েছে। দরজার তলা বা ড্রেনের মুখে বারবার এই দাগ দেখলে বুঝতে হবে ওটা সাপের নিয়মিত যাতায়াতের রাস্তা। এ ছাড়া হঠাৎ করে বাড়ি থেকে ইঁদুর গায়েব হয়ে যাওয়া বা আচমকা নিস্তব্ধতাও সাপের উপস্থিতির ইঙ্গিত দেয়। Getty ImagesImage Credit source: Getty Images

Sep 28, 2026 | 1:06 PM

বর্ষাকালে সাপের উৎপাত খুবই বাড়ে। বহু ক্ষেত্রেই বাড়ির ভিতরে সাপ ঢুকে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। কিন্তু অনেক সময়ই  দেখা যায় গাড়ির বনেটের ভিতর, স্কুটারের বিভিন্ন অংশে কিংবা কখনও বাড়ির টয়লেটেও ঢুকে পড়ে সাপ। এর পিছনেও রয়েছে তাৎপর্যপূর্ণ কারণ।

সাপের রক্ত শীতল। স্তন্যপায়ী প্রাণীর মতো তারা নিজের শরীরের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না। পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করেই সাপের শরীরের তাপমাত্রা। সেই কারণে কখনও গরম জায়গা, কখনও ঠান্ডা ও ছায়াযুক্ত জায়গা, আবার কখনও আর্দ্র পরিবেশের খোঁজ করে তারা। গাড়ি, স্কুটার এবং বাথরুমের মতো এই সুবিধা রয়েছে।

গাড়ির বনেটের ভিতর কেন ঢোকে?

গাড়ির ইঞ্জিনের অংশ সাপের জন্য বেশ আকর্ষণীয়। গাড়ি চলার পর ইঞ্জিন গরম থাকে। পাশাপাশি বনেটের ভিতর অন্ধকার, তুলনামূলক নিরাপদ। বিভিন্ন যন্ত্রাংশের মাঝে ছোট ছোট ফাঁক থাকে। ফলে সেখানে সহজেই লুকিয়ে থাকতে পারে সাপ।

শুধু তাপ বা আশ্রয় নয়, খাবারের সন্ধানেও গাড়ির ভিতরে ঢুকতে পারে সাপ। গাড়ির ইঞ্জিনের আশপাশে অনেক সময় ইঁদুর বাসা বাঁধে। সেই ইঁদুর বা ইঁদুরের গন্ধ অনুসরণ করেও সাপ গাড়ির ভিতরে ঢুকে পড়তে পারে।

বিশেষ করে বাগান, ঝোপঝাড়, খোলা জমি কিংবা নালার পাশে দীর্ঘক্ষণ গাড়ি পার্ক করে রাখলে এই সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বর্ষাকালে পরিস্থিতি আরও বদলে যায়। অতিরিক্ত বৃষ্টিতে সাপের আশ্রয়স্থল জলমগ্ন হলে, তারা শুকনো ও নিরাপদ জায়গার খোঁজ করে। তখনই ঘরের ভিতরে সাপ ঢুকে যায়।

স্কুটারেও কেন লুকিয়ে থাকতে পারে?

গাড়ির মতো স্কুটার বা মোটরবাইকের বিভিন্ন অংশেও অন্ধকার, ঢাকা ও তুলনামূলক নিরাপদ জায়গা থাকে। তাই বহুক্ষণ বাইরে পড়ে থাকা গাড়ি বা স্কুটার চালু করার আগে একবার চারপাশ এবং সম্ভব হলে নিচের অংশটি দেখে নেওয়া ভাল অভ্যাস।

টয়লেটের কমোডে কীভাবে পৌঁছয় সাপ?

টয়লেটের কমোডে সাপ ঢুকে পড়ার ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। নিকাশি নালা, খোলা ড্রেনের পাইপ বা সেপটিক সিস্টেমের কোনও খোলা অংশ দিয়ে ঢুকে পাইপের ভিতর দিয়ে এগিয়ে আসতে পারে। বিশেষ করে নিচতলার বাথরুম, পুরনো বা অপর্যাপ্তভাবে সিল করা পাইপলাইন এবং খোলা নালা বা সেপটিক ট্যাঙ্কের কাছাকাছি বাড়িতে এমন ঘটনা আকছাড় ঘটে। বর্ষাকালে জল জমে গেলে বা প্রবল বৃষ্টির সময় এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কাও বাড়তে পারে।

সাপ যাতে ঢুকতে না পারে, কী করবেন?

গাড়ি সম্ভব হলে খোলা ও আলো-বাতাসযুক্ত জায়গায় পার্ক করুন।

ঝোপঝাড় বা ঘাসে ঘেরা জায়গায় দীর্ঘক্ষণ গাড়ি ফেলে রাখলে বনেট ও গাড়ির নিচের অংশ একবার দেখে নিন।

বাড়ির ড্রেনের মুখে যথাযথ ঢাকনা ব্যবহার করুন।

অব্যবহৃত পাইপ বা সেপটিক ট্যাঙ্কের খোলা অংশ ভালোভাবে বন্ধ রাখুন।

বাথরুমের পাইপলাইন বা ড্রেনের কোনও অংশ খোলা থাকলে তা মেরামত করুন।

বাড়ির আশপাশে ইঁদুরের উপদ্রব থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন।

এই ধরনের অপ্রত্যাশিত সাক্ষাতের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Loading...
Unable to load recommendations.
Follow Us