Digital Wellbeing: ঘুম থেকে উঠেই ফোন দেখেন? মনস্তত্ব না ব্রেনের অভ্যাস, জানুন আসল কারণ!
সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা কি আসক্তি? না, এর পিছনে আছে Cue-Routine-Reward চক্র, কৌতূহল ও অনিশ্চয়তা কমানোর মনস্তত্ত্ব। জানুন বিশেষজ্ঞরা কী বলছেন। সকালে কয়েক মিনিট ফোন দেখা মানেই ক্ষতিকর - এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফোন ব্যবহারের ধরণ ও সময়ের উপর।
সকালে অ্যালার্ম বন্ধ হওয়ার পর অনেকেই ঘুম থেকে উঠেই ফোন খোলেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটা বা কোনও খবর – সবকিছু ঘুম থেকে উঠেই দেখতে হয় আমাদের। অনেকে তো দাঁত মাজার আগে সোশাল মিডিয়াতে অনলাইন আসেন। বাইরে থেকে দেখে মনে, ফোনে আসক্তি। না, এর সঙ্গে জড়িয়ে আছে মনস্তত্বও। অভ্যাস, নতুন কিছুর আশা – সবকিছুই এর পিছনে কাজ করার সম্ভাবনা থাকে। (Credit- Unsplash)
যখন আমরা ঘুমোই, তখন গোটা পৃথিবীতে অনেক ঘটনা ঘটে। বন্ধু মেসেজ করতে পারে, নতুন কোনও ব্রেকিং নিউজ আসতে পারে, অফিস থেকে ইমেল আসতে পারে বা দিনের প্ল্যানে কোনও চেঞ্জ হতে পারে। ঘুম থেকে উঠে ফোন দেখা দ্রুত এসব পরিবর্তন আমাদের হাতের মুঠোয় এনে জানিয়ে দেয়। ফলে সকালের ফোন চেক করা অনেক সময় নতুন কিছু দেখার কৌতূহলের পাশাপাশি অনিশ্চয়তা কমানোর একটি উপায়ও হয়ে ওঠে। (Credit- Unsplash)
সকালে ফোন দেখার আর একটি বড় কারণে হল অভ্যাস। প্রতিদিন ঘুম থেকে উঠে ফোন দেখা, এমন চলতে থাকলে আসলে এই আচরণটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তখন ফোন হাতে নেওয়ার জন্য আলাদা করে ভাবতে হয় না। ঘুম থেকে ওঠা মানেই তখন ফোন লাগবেই। (Credit- Unsplash)
আচরণগত মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে অনেক সময় Cue-Routine-Reward দিয়ে বোঝানো হয়। এখানে Cue হল ঘুম থেকে ওঠা, Routine হল ফোন দেখা ও Reward হল নতুন মেসেজ, খবর, রইল বা আপডেট পাওয়া। একই চক্র রোজ চললে মস্তিষ্ক আশাবাদী হয়ে যায় ফলে সকালে ফোন দেখার প্রবণতা আরও বাড়ে। (Credit- Unsplash)
ফোনে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। কখনও বন্ধুর মেসেজ আছে, কখনও গুরুত্ত্বপূর্ন ই-মেল, আবার কখনও কিছুই পাওয়া যায় না। এই অনিয়মিত ফলাফল আচরণকে শক্তিশালী করতে পারে। কারণ, কখন কী পাওয়া যাবে, তা আগে থেকে জানা যায় না। তাই ফোন একবার দেখে নেওয়া হয়ত সার্থক হতে পারে – এই প্রত্যাশাই বারবার ফোন পরীক্ষা করার অভ্যাস তৈরি করতে পারে। (Credit- Unsplash)
সকালে ফোন দেখা মানেই শুধু সোশাল মিডিয়াতে সময় কাটানো নয়। অনেকেই ঘুম থেকে উঠে জানতে চান – কটা বাজে? আজ আবহাওয়া কেমন, কেউ মেসেজ করল কী না ইত্যাদি। অর্থাৎ, ফোন বাইরের দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবেও কাজ করতে পারে। কখন কী কাজ, সেই মতো জেনে নিয়ে লোকে কাজ বা অন্য কাজ করে। (Credit- Unsplash)
সকালে কয়েক মিনিট ফোন দেখা মানেই ক্ষতিকর – এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফোন ব্যবহারের ধরণ ও সময়ের উপর। আবহাওয়া বা দিনের সময়সূচি দেখে ফোন সরিয়ে রাখা একরকম অভ্যাস। কিন্তু কয়েক মিনিটের চেক যখন দীর্ঘ সময়ের স্ক্রোলে পরিণত হয়, তাহলে মনোযোগ ও দৈনন্দিন কাজের প্রভাব ফেলতে পারে। (Credit- Unsplash)
ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া একটি অভ্যাস হতে পারে, কিন্তু আসক্তি নয়। একটি অভ্যাস ও সমস্যাজনক অতিরিক্ত ব্যবহার কিন্তু আলাদা। ফোন দেখার পিছনে অভ্যাস, অনিশ্চয়তা কমানোর চেষ্টা, কৌতূহল ও তথ্য জানার প্রয়োজন থাকতে পারে। তাই বিষয়টি বোঝার জন্য শুধু সকালে ফোন হাতে নেওয়া খারাপ নয়। (Credit- Unsplash)